• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ফিফপ্রোর বিশ্ব একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১০, ২০২৬
in খেলাধুলা
0
ফিফপ্রোর বিশ্ব একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের

বছরের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। তবে পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত ফিফপ্রোর ২০২৬ সালের বিশ্ব একাদশে জায়গা হয়নি তার। অন্যদিকে, ৩৯ বছর বয়সেও বিশ্ব একাদশে নিজের অবস্থান ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

সোমবার ২০২৬ সালের সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। এবার ১১ সদস্যের মূল একাদশের পাশাপাশি ভোটে পরবর্তী সর্বোচ্চ অবস্থানে থাকা একজন আউটফিল্ড খেলোয়াড়কে যুক্ত করে চার ফরোয়ার্ডের দল সাজানো হয়েছে।

একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন স্পেন ও আর্সেনালের ডেভিড রায়া। তিন সদস্যের রক্ষণভাগে রয়েছেন বার্সেলোনার পাও কুবারসি, পিএসজির মরক্কোর তারকা আশরাফ হাকিমি এবং পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস। মাঝমাঠে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম, বার্সেলোনার রদ্রি ও পিএসজির ভিতিনিয়া। আক্রমণভাগে রয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং বার্সেলোনার লামিন ইয়ামাল।

ফিফপ্রোর সদস্য খেলোয়াড় ইউনিয়নগুলোর সহযোগিতায় ৭৫টি দেশের পেশাদার ফুটবলাররা একটি নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে ভোট দেন। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড—প্রতিটি বিভাগ থেকে নিজেদের পছন্দের সেরা তিন খেলোয়াড়কে বেছে নেন ভোটাররা। প্রতিটি পজিশনে সর্বোচ্চ ভোট পাওয়া একজন গোলরক্ষক, তিনজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার ও তিনজন ফরোয়ার্ডকে নিয়ে প্রথমে ১০ সদস্যের দল গঠন করা হয়। এরপর বাকি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া আউটফিল্ডারকে যুক্ত করে পূর্ণ করা হয় ১১ সদস্যের একাদশ।

এদিকে, মেয়েদের বর্ষসেরা একাদশ নিয়েও তৈরি হয়েছে আলোচনা। দুর্দান্ত মৌসুম কাটানোর পরও জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির খাদিজা শ, কানসাস সিটি কারেন্টের তেমওয়া চাওউয়িঙ্গা এবং বার্সেলোনার পাত্রি গুইহারো ও এভা পাইয়রের। অন্যদিকে, ইংল্যান্ড ও চেলসির রাইটব্যাক লুসি ব্রোঞ্জ প্রথম নারী ফুটবলার হিসেবে নবমবারের মতো বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন।

৬৪ দেশের ৬ হাজার ৫১১ নারী ফুটবলারের ভোটে নির্বাচিত এই একাদশে ইংল্যান্ড ও স্পেনের বাইরে একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন জাম্বিয়ার ফরোয়ার্ড বারবারা বান্দা। স্পেনের দুই মিডফিল্ডার আইতানা বোনমাতি ও আলেক্সিয়া পুতেয়াসও রয়েছেন দলে। গত মাসে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন পুতেয়াস। বোনমাতি ও পুতেয়াস—দুজনই এখন যৌথভাবে মেয়েদের ব্যালন ডি’অর জয়ের সর্বোচ্চ তিনটি করে পুরস্কারের মালিক।

Tags: BallonDordwnnFIFPROFootballAwardsHarryKaneLionelMessi
ShareTweetSend

সর্বশেষ

১২ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, কোথায় কবে পরীক্ষা?

কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা

শ্রীলঙ্কার জালে ৪ গোলের ‘বাংলা ঝাল’, সেমিফাইনালে বাংলাদেশ

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

আজ আন্তর্জাতিক সিঙ্গেলস ডে: ১১/১১ ঘিরে উদযাপন ও কেনাকাটার উৎসব

উখিয়ায় থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব শনাক্ত, দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

১২ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, কোথায় কবে পরীক্ষা?

১২ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, কোথায় কবে পরীক্ষা?

নভেম্বর ১১, ২০২৬
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা

কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইটের টুকরা

নভেম্বর ১১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.