• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home শিক্ষা

যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ৯, ২০২৬
in শিক্ষা
0
যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর

যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত ‘কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ’ কর্মসূচির আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আগামী ১০ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা ৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ পাবেন। বৃত্তিতে সম্পূর্ণ টিউশন ফি, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া-আসার বিমানভাড়া এবং মাসিক জীবনযাত্রার ব্যয় বহন করা হবে। কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের (সিএসসি) তথ্য অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। মূলত কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী এবং পেশাজীবীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতেই এ কর্মসূচি পরিচালিত হয়।

বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বর্তমানে নির্ধারিত হার অনুযায়ী প্রতি মাসে ১ হাজার ৭১২ পাউন্ড জীবনযাত্রার ভাতা পাবেন। তবে লন্ডনের কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করলে মাসিক ভাতার পরিমাণ হবে ২ হাজার পাউন্ড। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এই ভাতার পরিমাণ পরিবর্তিত হতে পারে। এ ছাড়া শীতের পোশাক কেনা, গবেষণার কাজ, শিক্ষা-সংক্রান্ত ভ্রমণ এবং ভিসার জন্য প্রয়োজনীয় যক্ষ্মা পরীক্ষার খরচেও নির্দিষ্ট শর্তে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ বৃত্তিতে আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং যুক্তরাজ্যের আপার সেকেন্ড ক্লাস (২:১) সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে স্নাতক সম্পন্ন করবেন, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। স্নাতকে ফল তুলনামূলক কম হলেও প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে যোগ্য বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি আবেদনকারীকে যোগ্য কমনওয়েলথভুক্ত দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং নিজ খরচে যুক্তরাজ্যে পড়াশোনার সামর্থ্য থাকা যাবে না। এ বৃত্তির জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই।

বৃত্তির আবেদনের ক্ষেত্রে আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার (আইইএলটিএস) স্কোর বাধ্যতামূলক করেনি কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্সের ভর্তি-শর্ত অনুযায়ী আইইএলটিএস স্কোর কিংবা ইংরেজি ভাষায় দক্ষতার অন্য কোনো প্রমাণ প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার আগে পছন্দের বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের সিএসসির অনলাইন আবেদনব্যবস্থা ‘সিএসসি সেন্ট্রাল’-এর মাধ্যমে আবেদন করতে হবে। একই সঙ্গে পছন্দের বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মাস্টার্স কোর্সে ভর্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। আবেদনের সময় পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ নম্বরপত্র এবং অন্তত দুজনের স্বাক্ষরিত সুপারিশপত্র জমা দিতে হবে। পাশাপাশি তিনজন সুপারিশকারীর তথ্যও দিতে হবে। আবেদনপত্রে যুক্তরাজ্যে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশে ফিরে বাংলাদেশের উন্নয়নে কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়ে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরতে হবে।

সিএসসির তথ্য অনুযায়ী, ২০২৭-২৮ শিক্ষাবর্ষে পুরো কর্মসূচির আওতায় প্রায় ১৮০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই বৃত্তি শুধু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নয়; যোগ্য কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে প্রতিযোগিতা করবেন। বৃত্তিপ্রাপ্তদের পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে। যুক্তরাজ্যে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা নিজ দেশের উন্নয়নে কাজে লাগাতে সক্ষম দক্ষ পেশাজীবী ও শিক্ষাবিদ তৈরি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬, বাংলাদেশ সময় রাত ১০টা। এ বৃত্তির জন্য আবেদন করতে কোনো ফি লাগবে না। বিস্তারিত তথ্য, যোগ্যতা, অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও কোর্সের তালিকা এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানা যাবে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদন করা যাবে সিএসসি সেন্ট্রাল পোর্টালে।

Tags: CommonwealthScholarshipdwnnFullyFundedScholarshipMastersInUKUKScholarship
ShareTweetSend

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, কিশোরদের অ্যাকাউন্টে বাড়ছে কড়াকড়ি

ফিফপ্রোর বিশ্ব একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

রোসাটমের গ্লেবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়ী পাবেন রাশিয়া ভ্রমণের সুযোগ

মিস ইউনিভার্সের মঞ্চে মাহি, জিতলে নিউইয়র্কে থাকা ও অর্থসহ মিলবে নানা সুযোগ-সুবিধা

রকেফেলার সেন্টারে এসে পৌঁছাল ২০২৬ সালের ৭৬ ফুট দীর্ঘ ক্রিসমাস ট্রি

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, কিশোরদের অ্যাকাউন্টে বাড়ছে কড়াকড়ি

ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, কিশোরদের অ্যাকাউন্টে বাড়ছে কড়াকড়ি

নভেম্বর ১০, ২০২৬
ফিফপ্রোর বিশ্ব একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের

ফিফপ্রোর বিশ্ব একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের

নভেম্বর ১০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.