• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

চাহিদার চাপে আইফোন ডুয়ের সরবরাহ সংকট, অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ৩, ২০২৬
in প্রযুক্তি
0
চাহিদার চাপে আইফোন ডুয়ের সরবরাহ সংকট, অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, তা নিশ্চিত করে বলতে পারছে না প্রতিষ্ঠানটি। গ্রাহকদের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ফোনটি হাতে পেতে অনেক ক্রেতাকে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) অ্যাপলের চতুর্থ প্রান্তিকের আয়বিষয়ক সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা সাবিহ খান। তিনি বলেন, আইফোন ডুয়ের সরবরাহ বর্তমানে সীমিত। উৎপাদন বাড়ানোর কাজ ভালোভাবেই এগোচ্ছে এবং যত দ্রুত সম্ভব গ্রাহকদের হাতে নতুন পণ্যটি পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে। তবে সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য কবে ফিরবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।

অ্যাপলের ওয়েবসাইটে বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আইফোন ডুয়ের মজুত শেষ হয়ে যায়। ফলে নতুন করে অর্ডার দেওয়া গ্রাহকদের ডেলিভারির সময় আগামী বছর পর্যন্ত পিছিয়ে যায়। এর আগে অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমসকে অ্যাপল জানিয়েছিল, ফোনটির চাহিদা ‘অসাধারণ’।

অ্যাপল স্টোরে সরাসরি লাইনে দাঁড়িয়ে কিংবা আগাম অর্ডারের মাধ্যমে ফোনটি সংগ্রহ করতে না পারা গ্রাহকদের এখন দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। সরবরাহে বিলম্বের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরাইজন। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে গ্রাহকদের উপহার কার্ডও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের সরবরাহব্যবস্থা অত্যন্ত দক্ষ হিসেবে পরিচিত। সে কারণে নতুন ফোনটির দীর্ঘস্থায়ী সরবরাহ সংকট প্রতিষ্ঠানটির জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে শুধু অ্যাপল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতে ব্যাপক চাহিদার কারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের সরবরাহ ও দাম নিয়েও চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বিভিন্ন প্রযুক্তিপণ্যের উৎপাদন খরচে। ফলে হার্ডওয়্যার নির্মাতাদের পণ্যের দাম বাড়ানোর ঝুঁকিও তৈরি হচ্ছে।

সম্মেলনে সাবিহ খান জানান, অ্যাপল এরই মধ্যে কয়েকটি পণ্যের দাম বাড়িয়েছে। তাঁর ভাষ্য, অনিচ্ছা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে এসব সিদ্ধান্ত নিতে হয়েছে।

আইফোন ডুয়ের উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে টাইটানিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান পেরিম্যানের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করছে অ্যাপল। নতুন ভাঁজযোগ্য ফোনটির জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছে তারা।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা জন টার্নাস বলেন, ফোনটি নিয়ে প্রাথমিক পর্যালোচক ও গ্রাহকদের কাছ থেকে পাওয়া সাড়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত। যত দ্রুত সম্ভব গ্রাহকদের হাতে আইফোন ডুয়ে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টেকক্রাঞ্চ

Tags: AppleAppleNewsdwnnFoldableiPhoneiPhoneDuoTechNews
ShareTweetSend

সর্বশেষ

চাহিদার চাপে আইফোন ডুয়ের সরবরাহ সংকট, অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

বিশ্বব্যাংকের প্রতিবেদন: কর্মক্ষম জনগোষ্ঠীর সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় এলপিজির দামে শীর্ষে বাংলাদেশ, চাপে মধ্যবিত্তের পকেট

১০ বছরের কারুকাজে তৈরি নীতা আম্বানির ২০ কোটি টাকার ব্রোচ

১০ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেমস, গানে মাতলেন শিক্ষার্থীরা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

চাহিদার চাপে আইফোন ডুয়ের সরবরাহ সংকট, অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত

চাহিদার চাপে আইফোন ডুয়ের সরবরাহ সংকট, অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত

নভেম্বর ৩, ২০২৬
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

নভেম্বর ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.