• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় এলপিজির দামে শীর্ষে বাংলাদেশ, চাপে মধ্যবিত্তের পকেট

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ৩, ২০২৬
in বাংলাদেশ
1
দক্ষিণ এশিয়ায় এলপিজির দামে শীর্ষে বাংলাদেশ, চাপে মধ্যবিত্তের পকেট

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি। প্রতিবেশী দেশগুলোর বাজারদরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এ অঞ্চলে রান্নার গ্যাস কিনতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে বাংলাদেশের ভোক্তাদের। এতে জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের বাজেটে বাড়তি চাপ তৈরি হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামের তালিকায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। বর্তমানে দেশে ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে সমপরিমাণ সিলিন্ডারের দাম ১ হাজার ৪৮৮ টাকা। শ্রীলঙ্কা ও নেপালে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম যথাক্রমে ১ হাজার ৩৯২ টাকা। অন্যদিকে, ভারতের কলকাতা বাজারে ১২ কেজি সমপরিমাণ এলপিজির দাম প্রায় ১ হাজার ৮৮ টাকা।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের দোহাই দেওয়া হলেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এলপিজির দামের বড় ব্যবধান দেশের বাজারে তদারকির দুর্বলতা ও আমদানিনির্ভর ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে সামনে আনছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্যেষ্ঠ সহসভাপতি এম শামসুল আলম। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও দেশের ভোক্তারা এর সুফল পান না। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনও (বিইআরসি) দ্রুত দেশের বাজারে দাম বাড়িয়ে দেয়। সরকারিভাবে এলপিজির যে দাম নির্ধারণ করা হয়, তা অনেক ক্ষেত্রে কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে; খুচরা বাজারে নির্ধারিত দামে সিলিন্ডার পাওয়া যায় না।

তিনি আরও বলেন, বিইআরসি ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকির ঘাটতি এবং আমদানিকারকদের সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষকে বাড়তি দামে গ্যাস কিনতে হচ্ছে।

এলপিজির উচ্চমূল্যের কারণে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলোও আর্থিক চাপে পড়ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজার ও প্রতিবেশী দেশগুলোর দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির মূল্য পুনর্বিবেচনা এবং বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।

Tags: bangladeshdwnnEnergyCrisisGasPriceLPGPriceSouthAsia
ShareTweetSend

সর্বশেষ

চাহিদার চাপে আইফোন ডুয়ের সরবরাহ সংকট, অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

বিশ্বব্যাংকের প্রতিবেদন: কর্মক্ষম জনগোষ্ঠীর সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় এলপিজির দামে শীর্ষে বাংলাদেশ, চাপে মধ্যবিত্তের পকেট

১০ বছরের কারুকাজে তৈরি নীতা আম্বানির ২০ কোটি টাকার ব্রোচ

১০ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেমস, গানে মাতলেন শিক্ষার্থীরা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

চাহিদার চাপে আইফোন ডুয়ের সরবরাহ সংকট, অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত

চাহিদার চাপে আইফোন ডুয়ের সরবরাহ সংকট, অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত

নভেম্বর ৩, ২০২৬
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

নভেম্বর ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.