• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

Pabna CorrespondentbyPabna Correspondent
অক্টোবর ২৫, ২০২৬
in বাংলাদেশ
0
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পাবনা প্রতিনিধি

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সময় দিবেন সে অনুযায়ী পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পাবনা সুজানগর উপজেলার সাতবাড়ীয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন ও কারিগরি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরো বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী সম্পূর্ণ সুবিধা পাবেন, মানে ৭ কোটি মানুষ সুবিধা পাবেন। এটা আমাদের মাস্টারমাইন্ড প্রকল্প এবং কঠিন চ্যালেঞ্জ। এই পদ্মা ব্যারেজ নির্মাণের ব্যায় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসী উদ্যোগ নিয়েছেন। এটি একটি মেগা প্রকল্প। নির্বাচনের আড়াই মাসের মাথায় একনেকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫ হাজার কোটি টাকা ও দ্বিতীয় পর্যায়ে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

তিনি বলেন, নদীপাড়ের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জীবনযাপন করছেন। তাদের জীবনমানের উন্নয়ন এবং দেশের স্বার্থেই পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এ্যানি বলেন, বেগম খালেদা জিয়া জীবদ্দশায় ২০০৪ সালে প্রকল্পটির উদ্যোগ নিয়েছিলেন। ২০১৬ সালে পদ্মা ব্যারাজের কাজ শেষ হবে বলে আশা করেছিলাম। একটি নির্বাচিত সরকারের পক্ষেই বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। অনির্বাচিত সরকারের পক্ষে তা সম্ভব হয় না। আমাদের স্বার্থ দেশের স্বার্থ। দেশ ও জনগণের স্বার্থে পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির অভাব দূর হবে, কৃষি জমিতে সেচ সুবিধা হবে। উৎপাদন হবে জলবিদ্যুৎ, তৈরি হবে নৌ-যোগাযোগ ও মৎস্য উন্নয়ন, ৃজেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহ বাড়বে।

সভায় পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায়ের প্রকল্প পরিচালক হাসান মাহমুদ বলেন, পাবনার সুজানগর থেকে রাজবাড়ী জেলার সঙ্গে সংযোগ স্থাপন করে পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পাবনা, রাজবাড়ীসহ ১৯ জেলার চিত্র পাল্টে যাবে। দেশের এক-তৃতীয়াংশ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পদ্মা ব্যারাজ নির্মিত হলে প্রায় আট মাস বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্যও প্রকল্পটি সুফল বয়ে আনবে। বর্ষা মৌসুমে ব্যারাজের ৭৮টি গেট খোলা রাখা হবে। এতে পানিপ্রবাহ ব্যবস্থাপনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ প্রমুখ।

Tags: bangladeshdwnnPabnaPadmaBarragePadmaBarrageProjectWaterResources
ShareTweetSend

সর্বশেষ

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৩০% নগদ লভ্যাংশ সুপারিশ এবং ৭২৫ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা

প্রসিদ্ধ অ্যানিমে সিরিজ ‘ব্লিচ’-এর দুই দশকের বেশি সময়ের বর্ণিল যাত্রার সমাপ্তি

বাংলাদেশের বাণিজ্যিক সামুদ্রিক শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তিন যুব সদস্য নিহত

আর্টিস্ট ক্লাবের বর্ষপূর্তি উৎসবে ফরাসি ও বাংলা অপেরার অনন্য ফিউশন

মা ইলিশ সংরক্ষণে কোস্টগার্ড পূর্ব জোনের অভিযান, চলছে জনসচেতনতামূলক কার্যক্রম

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৩০% নগদ লভ্যাংশ সুপারিশ এবং ৭২৫ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৩০% নগদ লভ্যাংশ সুপারিশ এবং ৭২৫ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা

অক্টোবর ২৭, ২০২৬
প্রসিদ্ধ অ্যানিমে সিরিজ ‘ব্লিচ’-এর দুই দশকের বেশি সময়ের বর্ণিল যাত্রার সমাপ্তি

প্রসিদ্ধ অ্যানিমে সিরিজ ‘ব্লিচ’-এর দুই দশকের বেশি সময়ের বর্ণিল যাত্রার সমাপ্তি

অক্টোবর ২৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.