• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

পিএইচপির নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, ‘দীর্ঘ সময়ে এমন ঘটনা দেখিনি’—মাইক্রোসফটের প্রধান

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ২৫, ২০২৬
in প্রযুক্তি
0
পিএইচপির নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, ‘দীর্ঘ সময়ে এমন ঘটনা দেখিনি’—মাইক্রোসফটের প্রধান

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর জরুরি পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। ত্রুটিগুলোর তথ্য প্রকাশ্যে আসার পর বুধবার রাত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার।

এইচটিএমএল ও পাইথনের মতো পিএইচপিও ওয়েব উন্নয়নে বহুল ব্যবহৃত একটি প্রযুক্তি। বুধবার পিএইচপির ডেভেলপাররা দুটি নিরাপত্তাত্রুটি সংশোধন করে নতুন সংস্করণ প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ত্রুটি দুটি শনাক্ত করা হয়েছিল। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত পিএইচপির হালনাগাদ সংস্করণে যাওয়ার আহ্বান জানানো হয়।

তবে নিরাপত্তাত্রুটি সংশোধনের আগেই এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে। বেলজিয়ামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স জানান, ত্রুটিগুলোর তথ্য ছড়িয়ে পড়ার পর থেকেই সেগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে। এ ধরনের হামলা ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠান দ্রুত তাদের ওয়েবসাইট ও সফটওয়্যার হালনাগাদ করছে।

ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স জানান, নিরাপত্তাত্রুটির তথ্য প্রকাশের পর সাইবার হামলার চেষ্টা দ্রুত বাড়তে থাকে। বুধবার তিনি বলেন, তথ্য প্রকাশের প্রথম ৪৫ মিনিটের মধ্যেই হামলার চেষ্টা কয়েক হাজারে পৌঁছায়। দুই ঘণ্টার মধ্যে তা বেড়ে কয়েক লাখে দাঁড়ায়। এরপরও হামলার চেষ্টা অব্যাহতভাবে বেড়েছে।

নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় জাপানের একাধিক প্রতিষ্ঠান বৃহস্পতিবার তাদের কিছু অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান মিতসুবিশি ইউএফজে ফাইন্যানশিয়াল গ্রুপ, উড়োজাহাজ পরিবহন সংস্থা এএনএ এবং ইস্ট জাপান রেলওয়ে। দেশটির অর্থ মন্ত্রণালয় ও আবহাওয়া সংস্থাও কিছু অনলাইন সেবা সীমিত করেছে।

একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে পিএইচপিভিত্তিক ওয়েবসাইট ও সফটওয়্যারে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, চীনের অন্যতম বড় ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান টেনসেন্ট ক্লাউড গ্রাহকদের দ্রুত পিএইচপির হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পিএইচপির নিরাপত্তাত্রুটি ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি ইন্টারনেটের কার্যক্রম সচল রাখতে ব্যবহৃত প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থা সুরক্ষিত রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা যাচাই এবং দ্রুত সফটওয়্যার হালনাগাদের গুরুত্বও নতুন করে সামনে এসেছে।

বুধবার মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন, ‘দীর্ঘ সময়ের মধ্যে এমন ঘটনা কখনো দেখিনি।’ নিরাপত্তা বজায় রেখে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা সম্ভব—এমন ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

জার্মানির সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ফ্রাউনহোফার ইনোভেশন প্ল্যাটফর্মের বৈজ্ঞানিক পরিচালক হায়া শ্কুলম্যান ঘটনাটিকে গত দুই বছরের মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর অন্যতম বলে উল্লেখ করেছেন। নিরাপত্তাঝুঁকিগুলোকে বাস্তব বলে অভিহিত করে দ্রুত ত্রুটি সংশোধন এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

Tags: CloudflareCyberAttackCyberSecuritydwnnPHPSecurityVulnerability
ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানকে দলে ভেড়ানোর সুযোগ খুঁজছে বার্সেলোনা

পিএইচপির নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, ‘দীর্ঘ সময়ে এমন ঘটনা দেখিনি’—মাইক্রোসফটের প্রধান

তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার

ব্যাটিং কোচের পদ হারালেন মোহাম্মদ আশরাফুল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানকে দলে ভেড়ানোর সুযোগ খুঁজছে বার্সেলোনা

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানকে দলে ভেড়ানোর সুযোগ খুঁজছে বার্সেলোনা

অক্টোবর ২৫, ২০২৬
পিএইচপির নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, ‘দীর্ঘ সময়ে এমন ঘটনা দেখিনি’—মাইক্রোসফটের প্রধান

পিএইচপির নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, ‘দীর্ঘ সময়ে এমন ঘটনা দেখিনি’—মাইক্রোসফটের প্রধান

অক্টোবর ২৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.