• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৮, ২০২৬
in আন্তর্জাতিক
0
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় এই ফোরামের কার্যক্রম পরিচালনা করবেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। দায়িত্ব গ্রহণের আগে নতুন অধিবেশনে নিজের পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করে সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব শুরু করেন।

এর আগে গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে তিনি তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তির পর ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। আগামী এক বছর তার সভাপতিত্বে সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

Tags: BangladeshDiplomacydwnnKhalilurRahmanUNGAUNGeneralAssemblyUnitedNations
ShareTweetSend

সর্বশেষ

এলডিসি উত্তরণে বাংলাদেশকে তিন বছর বাড়তি সময় দিল জাতিসংঘ

উখিয়ায় নলকূপ থেকে নির্গত গ্যাসে জ্বলছে আগুন, জননিরাপত্তায় ১৪৪ ধারা জারি

এক ম্যাচে তিন গোল, আবারও রোনালদোর রেকর্ডের হাতছানি; হাজারের মাইলফলক স্পর্শ করতে বাকি মাত্র ১৫ গোল

মাটির তৈরি তিনতলা বাড়ি, চার দশক ধরে টিকে আছে গ্রামীণ ঐতিহ্যের স্মারক

গ্যাবনকে হারিয়ে ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে ‘ই’ গ্রুপের ফাইনালে বাংলাদেশ

‘দ্য ওডিসি’ চলচ্চিত্রের অভাবনীয় বৈশ্বিক সাফল্য: বক্স অফিসে আয় ছাড়াল ১.৮ বিলিয়ন ডলার

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এলডিসি উত্তরণে বাংলাদেশকে তিন বছর বাড়তি সময় দিল জাতিসংঘ

এলডিসি উত্তরণে বাংলাদেশকে তিন বছর বাড়তি সময় দিল জাতিসংঘ

অক্টোবর ৩০, ২০২৬
উখিয়ায় নলকূপ থেকে নির্গত গ্যাসে জ্বলছে আগুন, জননিরাপত্তায় ১৪৪ ধারা জারি

উখিয়ায় নলকূপ থেকে নির্গত গ্যাসে জ্বলছে আগুন, জননিরাপত্তায় ১৪৪ ধারা জারি

অক্টোবর ৩০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.