• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

সালমান শাহকে নিয়ে ‘পাগলামি’, আসছে ‘লাভ ৯৬’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ২৪, ২০২৬
in বিনোদন
2
সালমান শাহকে নিয়ে ‘পাগলামি’, আসছে ‘লাভ ৯৬’

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগ, উন্মাদনা ও সেই সময়ের স্মৃতিময় গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটিতে সালমান শাহকে ঘিরে এক অন্ধ ভক্তের আবেগ ও জীবনকাহিনির পাশাপাশি নব্বইয়ের দশকের নস্টালজিয়াকে তুলে ধরা হয়েছে।

সালমান শাহর মৃত্যুবার্ষিকী আগামী ৬ সেপ্টেম্বর। এর দুই দিন আগে, অর্থাৎ ৪ সেপ্টেম্বর শুক্রবার, সারাদেশে সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’। নির্মাতা সূত্রের দাবি, সিনেমাটির নির্মাণশৈলী ও নব্বইয়ের দশকের আবহ বোর্ড সদস্যদের কাছেও প্রশংসিত হয়েছে।

নির্মাতা ইভান মল্লিক জানান, সিনেমাটি আনকাট ছাড়পত্র পাওয়ায় এতে বিতর্কিত কোনো বিষয় নেই। বরং সালমান শাহভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের হারিয়ে যাওয়া সময়কে নতুন করে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশন, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ কিংবা ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে গান শোনার মতো স্মৃতিময় সময়ের আবহও সিনেমাটিতে ফুটে উঠবে।

১৯৯৬ সালে সালমান শাহর আকস্মিক মৃত্যুতে পুরো দেশ শোকাহত হয়ে পড়েছিল। প্রিয় তারকার মৃত্যুতে অনেক ভক্তের আবেগ চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই সময়ের আবেগ ও ভক্তদের উন্মাদনাকে কেন্দ্র করেই ‘লাভ ৯৬’-এর গল্প এগিয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিন প্রযোজিত সিনেমাটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। এতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার। সিনেমাটি সালমান শাহভক্তদের জন্য নব্বইয়ের দশকের স্মৃতি ও আবেগকে নতুনভাবে অনুভব করার সুযোগ করে দিতে পারে।

Tags: BanglaMovieDhallywooddwnnLove96SalmanShahSalmanShahFans
ShareTweetSend

সর্বশেষ

আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় সাধারণ ছুটি

আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস

নভেম্বরেই শেষ হচ্ছে দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে বড় পরিবর্তন, মিলল স্বস্তির খবর

এক ম্যাচে ৫৩ লাল কার্ড, আর্জেন্টিনার রেকর্ড ভেঙে ব্রাজিলের বিশ্বরেকর্ড

স্বামীর প্রথম সিনেমায় নায়িকা মেহজাবীন, নায়ক আফরান নিশো

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় সাধারণ ছুটি

আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় সাধারণ ছুটি

নভেম্বর ৫, ২০২৬
আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস

আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস

নভেম্বর ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.