• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনল বিজিবি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ১৯, ২০২৬
in বাংলাদেশ
0
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনল বিজিবি

নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৪ জেলেকে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আনা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় পৌঁছালে আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে ২৪ জেলেকে তাদের কাছে হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসেন।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত জলসীমা অতিক্রম করায় বেশ কয়েকজন জেলেকে আরাকান আর্মি আটক করে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়। মানবিক বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবির ধারাবাহিক কূটনৈতিক ও মধ্যস্থতার উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার ২৪ জেলেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা হয়।

তিনি আরও জানান, ফেরত আনা জেলেদের পরিচয় যাচাই-বাছাই শেষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত আরাকান আর্মির হাতে মোট ৪৩৪ জন জেলে আটক হয়েছেন। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা। বিজিবির উদ্যোগে এ পর্যন্ত ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা নাগরিক।

তবে এখনও আরাকান আর্মির হেফাজতে ৮৬ জন জেলে রয়েছেন। তাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা। আটক থাকা এসব জেলেকেও দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Tags: ArakanArmyBangladeshBorderBangladeshNewsBayOfBengalBGBdwnn
ShareTweetSend

সর্বশেষ

আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় সাধারণ ছুটি

আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস

নভেম্বরেই শেষ হচ্ছে দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে বড় পরিবর্তন, মিলল স্বস্তির খবর

এক ম্যাচে ৫৩ লাল কার্ড, আর্জেন্টিনার রেকর্ড ভেঙে ব্রাজিলের বিশ্বরেকর্ড

স্বামীর প্রথম সিনেমায় নায়িকা মেহজাবীন, নায়ক আফরান নিশো

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় সাধারণ ছুটি

আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় সাধারণ ছুটি

নভেম্বর ৫, ২০২৬
আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস

আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস

নভেম্বর ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.