রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সাংবিধানিক বিধান অনুসারেই তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।



