• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

শিল্পকলায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ২২, ২০২৬
in বাংলাদেশ
0
শিল্পকলায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’। নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’-এর আয়োজনে অনুষ্ঠিত এই উৎসব চলবে ২৮ জুলাই পর্যন্ত। ‘জয় হোক শান্তির জয়, সাম্যের জয়, সত্যের জয়’—এই চেতনা ধারণ করে আয়োজিত উৎসবে নজরুল ইসলামের রচনা অবলম্বনে নির্মিত ১০টি নতুন নাটক মঞ্চস্থ হবে।

উৎসবের উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাঁশরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য দেবেন উৎসব সমন্বয়ক ও নাট্যনির্দেশক গোলাম সারোয়ার।

চার দিনের এ আয়োজনে দেশের বিভিন্ন নাট্যদল নজরুলের রচনার নাট্যরূপ মঞ্চস্থ করবে। এর মধ্যে রয়েছে ‘বনের মেয়ে পাখি’, ‘আলেয়া’, ‘পুতুলের বিয়ে’, ‘বউয়ের বিয়ে’, ‘সকাল বেলার পাখি’, ‘সেতু-বন্ধ’, ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’ এবং ‘হারাধনের বিয়ে’-সহ মোট ১০টি নাটক। নাট্যপ্রেমীদের জন্য এটি হয়ে উঠতে পারে নজরুলের নাট্যভাবনা ও সাহিত্যকর্মকে নতুনভাবে জানার এক অনন্য সুযোগ।

নাট্যপ্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মূল হল প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। এতে অংশ নেবে বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদ, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সমন্বয় পরিষদ, সুরনন্দন, গ্রহস্বর, কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও গবেষণা প্রতিষ্ঠান। পুরো আয়োজন সঞ্চালনা করবেন টিটো মুন্সী ও আইরিন পারভীন লোপা।

উৎসব প্রসঙ্গে বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, নাট্যকার নজরুল ইসলামের বিস্তৃত নাট্যভুবনের সঙ্গে নতুন প্রজন্মের দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে। অন্যদিকে উৎসব সমন্বয়ক গোলাম সারোয়ার জানান, লুপ্তপ্রায় লেটো শিল্পধারাকে নতুনভাবে তুলে ধরা এবং নজরুলকে একজন শক্তিশালী নাট্যকার হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবেই এই আয়োজন।

Tags: BanshoridwnnKaziNazrulIslamNazrulBirthAnniversaryNazrulTheatreFestival
ShareTweetSend

সর্বশেষ

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ

মস্তিষ্কের সংকেত শনাক্তকরণ প্রযুক্তি অধিগ্রহণ করল অ্যাপল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

সেপ্টেম্বর ২০, ২০২৬
মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

সেপ্টেম্বর ২০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.