• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ইতিহাস গড়ে ভারতে ‌বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ১০, ২০২৬
in খেলাধুলা
0
ইতিহাস গড়ে ভারতে ‌বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে হতে চলেছে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ (বিবিএল)। ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি ক্রিকেট লিগ ভারতের মাটিতে ম্যাচ আয়োজন করতে চলেছে। চলতি বছরের ডিসেম্বর মাসে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের বিখ্যাত এমএ চিদাম্বরম স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স এবং মেলবোর্ন রেনিগেডস।

শুক্রবার (১০ জুলাই) মেলবোর্ন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তার পরই ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এতে ক্রীড়াক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের নতুন অধ্যায় রচিত হলো।

২০২৬-২৭ মৌসুমের জমকালো উদ্বোধনী ম্যাচটি আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারতের অন্যতম প্রধান ক্রিকেট কেন্দ্র চেন্নাই। আগামী ১২ ডিসেম্বর এমএ চিদাম্বরম স্টেডিয়ামে পার্থ স্কচার্স ও মেলবোর্ন রেনিগেডসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিগ ব্যাশ লিগ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নরেন্দ্র মোদি দুই দেশের এই ক্রমবর্ধমান অংশীদারিত্বকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, খেলাধুলার মতোই এই যৌথ প্রয়াস সব ক্ষেত্রেই এগিয়ে যাবে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, এই ক্রীড়া সহযোগিতা যেমন দুই দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেবে, তেমনই বাণিজ্য ও পর্যটন শিল্পকেও চাঙ্গা করবে। এই ম্যাচটিকে কেন্দ্র করে ভারতে ‘জি’ডে নমস্তে’ নামক সপ্তাহব্যাপী একটি উৎসবও উদযাপিত হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং বিগ ব্যাশ লিগের কর্মকর্তারা ভারতকে বিশ্বক্রিকেটের হৃদস্পন্দন হিসেবে বর্ণনা করে চেন্নাইকে এই ঐতিহাসিক অভিষেকের জন্য আদর্শ ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন।

চেন্নাইয়ের দর্শকদের ক্রিকেটীয় আবেগ ও উন্মাদনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট বিক্রির চূড়ান্ত রূপরেখা এখনো তৈরি না হলেও, গ্যালারি যে দর্শকে কানায় কানায় পূর্ণ থাকবে, তা নিয়ে আয়োজকরা অত্যন্ত আশাবাদী। পার্থ স্কচার্স ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেটের কর্মকর্তারাও এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। বিশ্বের বৃহত্তম ক্রিকেট বাজারে নিজেদের মেলে ধরার এই লড়াইকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।

Tags: BBLBBL2026BigBashLeagueCricketHistoryIndiaAustralia
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.