• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

সিটিস্ক্যানে ক্যানসারের ঝুঁকি, কী বলছে গবেষণা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
এপ্রিল ১৮, ২০২৫
in অন্যান্য
0
সিটিস্ক্যানে ক্যানসারের ঝুঁকি, কী বলছে গবেষণা

যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে করা সিটি স্ক্যানের কারণে ভবিষ্যতে এক লাখের বেশি অতিরিক্ত ক্যানসার রোগী শনাক্ত হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। প্রভাবশালী মেডিকেল জার্নাল জামা ইন্টারনাল মেডিসিন-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বর্তমানে যেভাবে সিটি স্ক্যানের ব্যবহার বাড়ছে, তাতে ভবিষ্যতের নতুন ক্যানসার রোগীদের ৫ শতাংশ পর্যন্ত এই স্ক্যানের কারণে হতে পারে।

গত এক দশকে যুক্তরাষ্ট্রে সিটি স্ক্যানের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালেই প্রায় ৬২ মিলিয়ন মানুষের দেহে মোট ৯৩ মিলিয়ন সিটি স্ক্যান করা হয়। গবেষকরা বলছেন, একবার সিটি স্ক্যান করলে ঝুঁকি খুব বেশি না হলেও তা একেবারে শূন্য নয়। বিশেষ করে শিশু ও কিশোররা বেশি ঝুঁকির মধ্যে থাকে, কারণ তাদের শরীর তখনও গঠনের পর্যায়ে। তবে মোট স্ক্যানের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্কদের মধ্যে করা হয়, তাই বড় ঝুঁকির অংশও তাদের মধ্যেই।

সিটি স্ক্যানের কারণে যেসব ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি, তার মধ্যে রয়েছে—ফুসফুস ক্যানসার, কোলন ক্যানসার, ব্লাডার ক্যানসার, লিউকেমিয়া এবং নারীদের ক্ষেত্রে স্তন ক্যানসার। গবেষণায় আরও বলা হয়, ২০০৯ সালে প্রকাশিত এক গবেষণায় এই ঝুঁকির সংখ্যা ধরা হয়েছিল ২৯ হাজার; কিন্তু এখন তা তিনগুণ বেড়ে এক লাখ ছাড়িয়েছে। শুধু স্ক্যানের পরিমাণ বাড়ার জন্য নয়, এখন আরও উন্নতভাবে বোঝা যাচ্ছে, কোন অঙ্গ কতটা রেডিয়েশন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সেটাও একটি বড় কারণ।

গবেষকরা সতর্ক করেছেন, এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সিটি স্ক্যানের কারণে ক্যানসারের হার অ্যালকোহল সেবন বা অতিরিক্ত ওজনের কারণে হওয়া ক্যানসারের সমান হয়ে যেতে পারে। তবে চিকিৎসকরা মনে করেন, সিটি স্ক্যান অনেক ক্ষেত্রে জীবনরক্ষাকারী। জরুরি অবস্থায় রোগ নির্ণয়, অভ্যন্তরীণ জখম, স্ট্রোক সনাক্তকরণ এবং ক্যানসারসহ নানা জটিল রোগের চিকিৎসায় সিটি স্ক্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিকিৎসকরা অপ্রয়োজনীয় সিটি স্ক্যান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এবং বিকল্প হিসেবে এমআরআই বা আল্ট্রাসাউন্ড ব্যবহারের সুপারিশ করেছেন। বর্তমানে নতুন প্রযুক্তির ফোটন-কাউন্টিং সিটি স্ক্যানারও আসছে, যা কম রেডিয়েশন ব্যবহার করে কাজ করতে সক্ষম।

তবে গবেষণাটি সরাসরি প্রমাণ করেনি যে কোনো ব্যক্তির ক্যানসার শুধুমাত্র সিটি স্ক্যানের ফলেই হয়েছে। এটি মূলত রিস্ক মডেলের ওপর ভিত্তি করে করা হয়েছে। গবেষকরা মনে করেন, যেহেতু রেডিয়েশন ক্যানসারের একটি সম্ভাব্য কারণ, তাই যত বেশি স্ক্যান হবে, তত বেশি ছোট ছোট ঝুঁকি যোগ হতে থাকবে।

Tags: #CTScan #CancerRisk #MedicalResearch #HealthWarning #RadiationExposure #CancerPrevention #MedicalImaging #HealthcareSafety #PhotonCountingCT #JAMAInternalMedicine #dwnn #dwnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ

মস্তিষ্কের সংকেত শনাক্তকরণ প্রযুক্তি অধিগ্রহণ করল অ্যাপল

এইচআইভি সংক্রামণ বৃদ্ধিতে ফিজিতে ‘জাতীয় সংকট’ ঘোষণা

ভাসমান হাসপাতাল স্বাস্থ্য তরী: চরাঞ্চলে চিকিৎসার নতুন আলো

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

সেপ্টেম্বর ১৯, ২০২৬
‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

সেপ্টেম্বর ১৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.