• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১২, ২০২৬
in আন্তর্জাতিক
0
আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

জমকালো আয়োজনে মেক্সিকো সিটি স্টেডিয়ামে হয়ে গেল বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কানাডার টরেন্টোতে। সে মঞ্চেই পারফর্ম করবেন বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। ফিফার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, কানাডায় অনুষ্ঠিত উদ্বোধনী মঞ্চে কানাডিয়ান পপ আইকন মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেটের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে একই মঞ্চ মাতাবেন বাংলাদেশের এই সন্তান।

বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকোতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে স্বাগতিক মেক্সিকো। এবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়ার বিপক্ষে মাঠে লড়াইয়ে নামবে স্বাগতিক কানাডা। তবে তার আগে টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এই আয়োজনে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় ও বৈচিত্র্য প্রদর্শিত হবে। এমন বিশ্বমঞ্চে সঞ্জয় পারফর্ম করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত। অনুভূতি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজের ঘরের কোণে বসে বিট তৈরি করা থেকে আজ অফিশিয়ালি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি! বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেকড়কে রিপ্রেজেন্ট করছি, ভালো লাগছে।’

সঞ্জয়ের পাশাপাশি দ্বিতীয় উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা ও এলিয়ানা। জমকালো এই আয়োজন দেখতে মুখিয়ে আছে বিশ্বের সকল ফুটবলপ্রেমীরা। কানাডায় বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পর শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান। ৯০ মিনিটের জমকালো এই আয়োজনেও থাকছে দেশীয় সংস্কৃতি ও বিশ্বখ্যাত তারকাদের ঝলমলে উপস্থিতি। প্রসঙ্গত, মেক্সিকো, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস—তিন শহরের উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশ ও উপস্থাপনা আলাদা হলেও এবারের বিশ্বকাপে মূল বার্তা একটাই—সংস্কৃতি, সংগীত ও ফুটবলের মাধ্যমে ভৌগোলিক ও সাংস্কৃতিক বিভেদ ভুলে মানুষকে এক সুতোয় গাঁথার শক্তিকেই তুলে ধরা হচ্ছে এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে।

Tags: CanadadwnnFIFAWorldCupSanjoyTorontoOpeningCeremonyWorldCup2026
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.