• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গানসহ আরও যা থাকছে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১০, ২০২৬
in খেলাধুলা
0
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গানসহ আরও যা থাকছে

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি ৪৮ দলের অংশগ্রহণে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। এই ঐতিহাসিক মহোৎসবকে বরণ করে নিতে আয়োজকেরা প্রস্তুত করেছেন এক নজিরবিহীন ‘ত্রিমুখী উদ্বোধনী অনুষ্ঠান’।

বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী প্রদর্শনীটি হবে মেক্সিকো সিটির এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। এরপরই মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচ শুরু হলেও উৎসবের আমেজ শুরু হবে তারও দেড় ঘণ্টা আগে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, উদ্বোধনী মঞ্চে লাতিন সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন দেখা যাবে এবং উন্মোচন করা হবে বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক অ্যালবাম।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ইতিমধ্যেই একঝাঁক আন্তর্জাতিক তারকার নাম নিশ্চিত করেছে ফিফা। তাঁরা হলেন—আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশেন, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলিস, মানা এবং টাইলা। আয়োজকদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে চমক হিসেবে যুক্ত হতে পারেন আরও কিছু বড় নাম।

এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’, যা গত মে মাসে মুক্তি পেয়েছে। ফিফা নিশ্চিত করেছে, উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সঙ্গে এই গানটি লাইভ পরিবেশন করবেন পপ সম্রাজ্ঞী শাকিরা। এই পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন কলম্বিয়ান এই গায়িকা। এটি হবে বিশ্বকাপের অফিশিয়াল গানে শাকিরার চতুর্থ অংশগ্রহণ। এর আগে ২০০৬ জার্মানি বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ‘লা লা লা’ গেয়ে ফুটবলপ্রেমীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি।

শুধু উদ্বোধনী অনুষ্ঠানই নয়, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের হাফ-টাইম শো-তেও মূল আকর্ষণ হিসেবে থাকবেন শাকিরা। সেখানে তাঁর সঙ্গে মঞ্চ শেয়ার করবে উগান্ডার বিখ্যাত শিশু নৃত্যদল ‘ট্রিপলেটস গেটো কিডস’। তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকোই প্রথম এই উদ্বোধনী পর্বের সূচনা করছে। বাকি দুই দেশ—কানাডা ও যুক্তরাষ্ট্রে বিশেষ উদ্বোধনী প্রদর্শনী হবে পরদিন।

Tags: DaiDaidwnnFIFAWorldCup2026OpeningCeremonyShakira
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.