বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বুধবার (৩ জুন) এই আদেশ দেন। ফলে আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। গত ১৮ মে ছয় সংক্ষুব্ধ ব্যক্তি এই রিট দায়ের করেছিলেন, যেখানে তারা বিসিবির সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়ন সংক্রান্ত চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়েছিলেন। আদালতের এ রায়ের মাধ্যমে নির্বাচনের পথ উন্মুক্ত হলো।



