আন্তর্জাতিক চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ Cannes Film Festival-এ ফের দেখা যাবে পরিচালক Indira Dhar-কে। টানা তৃতীয়বার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে চলেছেন তিনি। তবে এবারের সফর শুধু উপস্থিতির জন্য নয়, বরং আরও বড় এক ঘোষণা নিয়েই কান-এ যাচ্ছেন এই বাঙালি নির্মাতা। ইন্ডিয়া প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে তাঁর নতুন হিন্দি ছবি “A tale of two women” ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন Rituparna Sengupta এবং Chhaya Kadam। অস্কার স্বীকৃত প্রযোজনা সংস্থা IKA Studios-এর ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি।
এর আগে ইন্দিরা ধরের ছবি Putul আন্তর্জাতিক মহলে বিশেষভাবে আলোচিত হয়েছিল। মার্চে দু ফিল্মে ছবির বিশেষ প্রদর্শনী হয় এবং অস্কারের দৌড়েও উঠে আসে সেই ছবি। বিশেষ করে ছবির গান Iti Maa জায়গা করে নিয়েছিল অস্কারের ‘বেস্ট অরিজিনাল সং’ এবং ‘বেস্ট অরিজিনাল স্কোর’ বিভাগের তালিকায়।
গত বছর কান চলচ্চিত্র উৎসবেই লঞ্চ হয়েছিল ইন্দিরার আন্তর্জাতিক প্রজেক্ট Echoes of Valour। ভারত এবং দক্ষিণ আফ্রিকার যৌথ প্রযোজনার এই ছবির সূচনা করেছিলেন Shekhar Kapur। ছবিতে অভিনয় করছেন Divya Dutta এবং Neeraj Kabi।
নতুন ছবি প্রসঙ্গে Indira Dhar বলেন, “এই ছবির জন্য অনেকটা সময় ধরে গবেষণা করেছি। আমি বরাবরই ধীরে ধীরে ছবি তৈরি করতে পছন্দ করি, এটাও তার ব্যতিক্রম নয়। আমার আগের দুটো ছবির মতো এই ছবিটাও কান চলচ্চিত্র উৎসবেই লঞ্চ হচ্ছে। মূলত মহিলাদের ‘মিড এজ ক্রাইসিস’ নিয়েই গল্পটা তৈরি। অনেকেই মনে করেন, নারীরা শুধু নিজের পরিচয় খুঁজতেই লড়াই করেন, কিন্তু বাস্তবটা তার থেকেও অনেক বেশি জটিল। এই বিষয়টা ঘিরে বহু ভুল ধারণা রয়েছে। ছবিতে যাঁরা অভিনয় করছেন, দু’জনেই অসাধারণ শিল্পী। Chhaya Kadam ইতিমধ্যেই ‘লাপাতা লেডিজ’, ‘গঙ্গুবাই
কাঠিয়াওয়াড়ি’ কিংবা ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’-এর মতো ছবিতে দুর্দান্ত কাজ করে সবার নজর কেড়েছেন। আর Rituparna Sengupta তো বাংলার অন্যতম সুপারস্টার। সেই ছবির কাজও এবারের কান সফরে আরও এগিয়ে নিয়ে যাবেন ইন্দিরা।



