• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

লুঙ্গি-গেঞ্জি গামছা আর মাথায় হেলমেট পড়ে শেষ ক্লাস উদযাপন শিক্ষার্থীদের

Pabna CorrespondentbyPabna Correspondent
মে ১৬, ২০২৬
in বাংলাদেশ, শিক্ষা
0

শেষ ক্লাস মানেই স্মৃতির ভিড়ে খানিকটা আবেগ, খানিকটা উচ্ছ্বাস। তবে সেই উদযাপন যখন হয় লুঙ্গি-গেঞ্জি, মাথায় হেলমেট আর কাঁধে গামছার মতো ব্যতিক্রমী সাজে, তখন তা সহজেই হয়ে ওঠে সবার নজরকাড়া।

এমনই ভিন্ন আয়োজনে শেষ ক্লাস উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচ (২০২০-২১ শিক্ষাবর্ষ) এর শিক্ষার্থীরা।

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দলবদ্ধ ছবি তোলা, আড্ডা, স্মৃতিচারণ এবং হাস্যরসের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন শিক্ষার্থীরা। শেষ ক্লাস উপলক্ষে এমন ব্যতিক্রমী সাজ ক্যাম্পাসে সবার দৃষ্টি কাড়ে।

শিক্ষার্থীরা জানান, সিভিল ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে মাঠপর্যায়ের কাজ, নির্মাণ প্রকল্প ও নিরাপত্তা সরঞ্জামের নিবিড় সম্পর্ক রয়েছে। সেই ভাবনা থেকেই পেশার প্রতিক হিসেবে মাথায় হেলমেট রাখা হয়েছে। অন্যদিকে লুঙ্গি-গেঞ্জি ও গামছা বাঙালির ঐতিহ্যবাহী পরিচয়ের প্রতিক হিসেবেও তাদের আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে।

সকাল ১১টা থেকে শুরু হয় ফটোসেশন। পরে শিক্ষার্থীরা আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন। এসময় একে অপরের গেঞ্জিতে স্মৃতিময় মন্তব্য, শুভকামনা ও স্বাক্ষর লিখে রাখেন, যা শেষ ক্লাসের আবেগকে আরও গভীর করে তোলে।

বিকেল সাড়ে ৪টায় বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় আয়োজনের আনুষ্ঠানিকতা।

এসময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাহমিনা তাসনিম নাহার, অধ্যাপক ড. মো. রাশেদুল হক, সহযোগী অধ্যাপক ড. মতিউর রহমান, সহকারী অধ্যাপক মো. আবির হাসান, প্রভাষক মো. রফিকুল ইসলাম ও মো. নাছিম সরকার।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, “চার বছরের বিশ্ববিদ্যালয় জীবন শেষের পথে। এই যাত্রার শেষ ক্লাসটাকে একটু ব্যতিক্রমী ও স্মরণীয় করে রাখতেই আমরা এমন আয়োজন করেছি। আনন্দের পাশাপাশি বিদায়ের একটা আবেগও কাজ করছে।”

আরেক শিক্ষার্থী হামিম মাহমুদ বলেন, “একসঙ্গে ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট আর ক্যাম্পাস।জীবনের অসংখ্য স্মৃতি রয়েছে। শেষ ক্লাস উদযাপনটা তাই শুধু আনন্দ নয়, অনেকটা স্মৃতিকে ধরে রাখারও চেষ্টা।”

Tags: CampusLifeCivilEngineeringdwnnLastClassPabnaUniversityofScienceandTechnology
ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশ এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন

রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা

ভুটানের বিপক্ষে ১-০ গোলে জয়, ‘সুপার সাব’ ইব্রাহিমের গোলেই বাংলাদেশের বাজিমাত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় সাধারণ ছুটি

আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

বাংলাদেশ এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন

বাংলাদেশ এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন

নভেম্বর ৫, ২০২৬
রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা

রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা

নভেম্বর ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.