বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেকেই দারুণ এক কীর্তি গড়লেন পাকিস্তানের ওপেনার আজান আওয়াইস। প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করে ৬২ বছরের পুরোনো এক রেকর্ডে ভাগ বসান। বাংলাদেশ ৪১৩ রানে প্রথম ইনিংস শেষ করলে পাকিস্তানের দুই ওপেনার উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ১০৬ রান। সেই জুটি ভাঙলেও দিন শেষে বিপদে পড়েনি পাকিস্তান।
অভিষেক টেস্টে পাকিস্তানের হয়ে ওপেনার হিসেবে সেঞ্চুরির রেকর্ড ছিল ৫টির। তবে একমাত্র খালিদ ইবাদুল্লাহ বাদে কেউ ইনিংসের প্রথম বল খেলেননি—অর্থাৎ ওপেনার হলেও তাদের ব্যাটিং পজিশন ছিল দুইয়ে। খালিদ এই কীর্তি গড়েছিলেন ১৯৬৪ সালে। এরপর ৬২ বছর পেরিয়ে গেলেও এই কীর্তি আর দেখেনি পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে আজ সেটাই করে দেখালেন অভিষিক্ত আজান আওয়াইস।
শুক্রবার ৮৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন আজান। আজ রোববার সকালে সেঞ্চুরি পূরণ করতে সময় নেন মাত্র ৫ ওভার। নাহিদ রানার বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন তিনি। তবে সেঞ্চুরির পর তাসকিন আহমেদের শিকার হয়ে ফিরে যান। তবু তাঁর এই ইনিংস পাকিস্তানকে সুবিধাজনক অবস্থানে রেখেছে।



