সম্প্রতি স্পেন এবং দক্ষিণ আটলান্টিকের প্রত্যন্ত দ্বীপ ট্রিস্টান দা কুনহাতে দুইজনের শরীরে হান্তাভাইরাস সংক্রমণের সন্দেহ করা হয়েছে। শুক্রবার এই নতুন দুটি কেস শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়। এই প্রাদুর্ভাবের সূত্রপাত ঘটেছিল একটি বিলাসবহুল ক্রুজ শিপ বা প্রমোদতরি থেকে। বর্তমানে ভাইরাসটির বিস্তার রোধ করতে এবং এটি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত পদক্ষেপ নিচ্ছেন।
সাধারণত এই ভাইরাসটি ইঁদুরের মাধ্যমে ছড়ালেও, প্রমোদতরির মাধ্যমে এর বিস্তার আন্তর্জাতিক স্বাস্থ্য কর্তৃপক্ষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।



