• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে দিল নতুন শর্ত

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৭, ২০২৬
in আন্তর্জাতিক
0
হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে দিল নতুন শর্ত

মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। যুদ্ধের অবসান ও উত্তেজনা কমাতে প্রণালিটি পুনরায় চালু করার ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শর্ত পাঠিয়েছে তেহরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে ইরান বলেছে, হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব, তবে এর বিনিময়ে পরমাণু আলোচনা পরবর্তী ধাপের জন্য স্থগিত রাখতে হবে। সোমবার (২৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি কার্যত অচল। যুদ্ধ শুরুর পর প্রথমে ইরান এটি বন্ধ ঘোষণা করে এবং পরে যুক্তরাষ্ট্র সেখানে অবরোধ জোরদার করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে।

তবে প্রস্তাবটি নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ রয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ নিয়ে সমঝোতা হলে এবং ইরানের বন্দর থেকে মার্কিন অবরোধ উঠে গেলে যুক্তরাষ্ট্রের হাতে চাপ প্রয়োগের বড় একটি উপায় কমে যাবে। এতে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ বা দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি করানো কঠিন হয়ে পড়তে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর শেষ করে রাশিয়ায় আলোচনার জন্য পৌঁছেছেন। বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক চালচলনে এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে হরমুজ প্রণালি নিয়ে আলোচনার অগ্রগতির ওপর।

Tags: #IranUSRelations#NuclearTalksdwnnMiddleEastTensionStraitOfHormuz
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.