দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ শিশুর হামে মৃত্যু নিশ্চিত হয়েছে এবং বাকি ৬ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু, এবং ৯২ শিশুর হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৫ জন এবং সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। এ সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন, যার মধ্যে ১০ হাজার ৪৯৬ জন ছাড়া পেয়েছেন।



