কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় এবার প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ঈদের সিনেমা ‘রাক্ষস’-এ সিয়াম আহমেদের বিপরীতে তাকে দেখা গেছে। ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে সিনেমা দেখে অভিজ্ঞতা ভাগ করে নেন সুস্মিতা। তিনি বলেন, “বড় পর্দায় দর্শকের সঙ্গে ‘রাক্ষস’ দেখে খুব খুশি। প্রেক্ষাগৃহে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। দর্শক যদি এভাবে ভালোবাসা দেয়, বাংলাদেশে আরও অনেক কাজ করতে চাই।”
শুটিংয়ের সময় সিয়াম আহমেদের সহায়তার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। তাদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে বলে জানান। ২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেকের পর ‘চেঙ্গিজ’, ‘মানুষ’-সহ একাধিক সিনেমায় কাজ করেছেন সুস্মিতা। এবার ‘রাক্ষস’ দিয়ে শুরু করলেন ঢালিউড অধ্যায়।



