• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

মাথাবিহীন পোস্টারে কৌতূহল বাড়ালেন তৌসিফ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মার্চ ১০, ২০২৬
in বিনোদন
0
মাথাবিহীন পোস্টারে কৌতূহল বাড়ালেন তৌসিফ

নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব আবারও আলোচনায় এসেছেন নতুন এক পোস্টার ঘিরে। তার অভিনীত ওয়েব সিরিজ চক্র-এর দ্বিতীয় সিজনের পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পোস্টারটিতে লেখা রয়েছে—‘শয়তান খোঁজে সুখী পরিবার’। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে পোস্টারের ভয়াবহ চিত্র।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে প্রকাশ করা পোস্টারটিতে দেখা যায়, একটি মাথাবিহীন রক্তাক্ত শরীর। এক হাতে রক্তমাখা চাপাতি এবং অন্য হাতে ধরা রয়েছে কাটা একটি কব্জি। শরীরজুড়ে রক্ত আর ক্ষতচিহ্নে তৈরি হয়েছে ভৌতিক এক পরিবেশ। জানা গেছে, পোস্টারের ওই মাথাবিহীন শরীরটি অভিনেতা তৌসিফ মাহবুবেরই।

গত বছর প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে অভিষেক ঘটে তৌসিফের। চক্র সিরিজের প্রথম সিজনে তার বিপরীতে অভিনয় করেন তাসনিয়া ফারিণ। সিরিজটি নির্মাণ করেন ভিকি জাহেদ। প্রথম সিজন মুক্তির পরই নির্মাতারা জানিয়েছিলেন, এর দ্বিতীয় সিজনও আসবে। সেই ঘোষণা অনুযায়ী দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত হলো ‘চক্র’ সিজন–২-এর পোস্টার।

পোস্টারটি প্রকাশের পর অনেকে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বলে ধারণা করেন। তবে এ বিষয়ে তৌসিফ মাহবুব বলেন, পোস্টারটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো ব্যবহার নেই। শুধুমাত্র পেটের ক্ষতচিহ্নটি গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। চাপাতি, কাটা হাত এবং রক্তমাখা শরীর—সবই বাস্তবভাবে শুট করা হয়েছে। তিনি আরও জানান, দর্শকদের জন্য এবার একটি ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করছে।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের প্রকৃত রহস্য কী ছিল—সেই গল্প নিয়েই এগোবে নতুন সিজনের কাহিনি। প্রথম সিজনের শেষে যেখানে রহস্য জমাট বেঁধেছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে নতুন এক মনস্তাত্ত্বিক খেলা।

নির্মাতা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির লক্ষ্যেই তৈরি করা হয়েছে সিরিজটি। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ। উল্লেখ্য, প্রায় ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছিল ‘চক্র’ সিরিজের প্রথম সিজন। এবার দ্বিতীয় সিজনে সেই রহস্যের জট আরও উন্মোচিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ShareTweetSend

সর্বশেষ

৩৫ বাংলাদেশিসহ ১৫৯ কারাবন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কত কমলো দেখে নিন।

তিন অভিষিক্ত নিয়ে বাংলাদেশের মুখোমুখি পাকিস্তান

সিয়ামের সিনেমায় হলিউড অভিনেত্রী নাতালিয়া

মাথাবিহীন পোস্টারে কৌতূহল বাড়ালেন তৌসিফ

তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়ানোর আশঙ্কা

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

৩৫ বাংলাদেশিসহ ১৫৯ কারাবন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

৩৫ বাংলাদেশিসহ ১৫৯ কারাবন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মার্চ ১০, ২০২৬
স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কত কমলো দেখে নিন।

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কত কমলো দেখে নিন।

মার্চ ১০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.