• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

সৌদি সরকারের আমন্ত্রণে যাচ্ছেন জেমস, ইমরান ও কণা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ৫, ২০২৫
in বিনোদন
0
সৌদি সরকারের আমন্ত্রণে যাচ্ছেন জেমস, ইমরান ও কণা

সৌদি সরকারের আমন্ত্রণে আবারও দেশটির বিশেষ আয়োজনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় তিন সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস, দিলশাদ নাহার কণা এবং ইমরান মাহমুদুল। সৌদি আরবের নিয়মিত আয়োজন ‘রিয়াদ সিজন’-এর অংশ হিসেবে এবার অনুষ্ঠিত হচ্ছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ নামের একটি আন্তর্জাতিক উৎসব, যা শুরু হয়েছে ৯ এপ্রিল থেকে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে।

প্রতি বছর আয়োজনে অংশগ্রহণকারী দেশগুলো চার দিন করে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও সংগীত তুলে ধরার সুযোগ পায়। বাংলাদেশের অংশগ্রহণ নির্ধারিত হয়েছে ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। এই সময়টিতে দেশীয় কারুশিল্প প্রদর্শনী, ঐতিহ্যবাহী খাবারের আয়োজন, শিশুদের জন্য বিশেষ কার্যক্রম এবং কনসার্টের আয়োজন করা হয়েছে।

কনসার্টে পারফর্ম করবেন বাংলাদেশের রকস্টার জেমস, কণ্ঠশিল্পী কণা এবং ইমরান। এর আগেও সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদে কনসার্টে অংশ নিয়েছিলেন জেমস, যা ব্যাপক সাড়া ফেলেছিল। আল-সুওয়াইদি পার্কে অনুষ্ঠিত সেই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি নজর কাড়ে। সেই অভিজ্ঞতা স্মরণ করে জেমস বলেন, “রেমিটেন্সযোদ্ধাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি গর্বিত। তাদের গান শোনাতে আবারও সৌদি আরবে আসতে চাই।”

দিলশাদ নাহার কণা বলেন, “বিশ্বে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছেন সৌদিতে। যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের একটু আনন্দ দিতে পারলে শিল্পী হিসেবে সেটি অনেক বড় প্রাপ্তি।”

ইমরান মাহমুদুলও প্রবাসীদের জন্য গান করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, “আমি ১ মে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পারফর্ম করব। দর্শকদের পছন্দের গান নিয়ে উপভোগ্য সময় কাটবে সবার সঙ্গে।”

বাংলাদেশের পাশাপাশি এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে ভারত, সুদান ও ফিলিপাইনসসহ আরও কয়েকটি দেশের শিল্পীরা। আয়োজকরা মনে করছেন, এই আয়োজন প্রবাসীদের মাঝে সংস্কৃতির সেতুবন্ধন গড়ে তুলবে এবং এক আন্তর্জাতিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.