• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

সাকিবকে পেছনে ফেলে দ্বিতীয় দ্রুততম হওয়ার অপেক্ষায় রিশাদ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ২৪, ২০২৫
in খেলাধুলা
0
সাকিবকে পেছনে ফেলে দ্বিতীয় দ্রুততম হওয়ার অপেক্ষায় রিশাদ

ঘরোয়া ক্রিকেটে খুব বেশি আলো ছড়াতে না পারলেও রিশাদ হোসেনের পরিচিতি ছিল প্রতিভাবান লেগ স্পিনার হিসেবে। যখন বাংলাদেশ জাতীয় দলে একজন কার্যকর লেগ স্পিনারের অভাব তীব্রভাবে অনুভূত হচ্ছিল, তখনই জাতীয় দলে সুযোগ পান তরুণ রিশাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এমনকি বিগ ব্যাশের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকেও ডাক পান তিনি। বর্তমানে টাইগারদের টি-টোয়েন্টি স্কোয়াডে তিনি হয়ে উঠেছেন অপরিহার্য এক সদস্য।

২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার। অনেকটা জুয়ার মতো সিদ্ধান্ত হলেও, সেই সিদ্ধান্তই হয়ে ওঠে সফল এক বাজি। রিশাদ এখন পর্যন্ত খেলেছেন ৪০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ, যেখানে শিকার করেছেন ৪৮টি উইকেট।

এখন তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বড় অর্জনের সুযোগ। আর মাত্র ২ উইকেট পেলেই তিনি সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম ৫০ উইকেট শিকারির রেকর্ড গড়বেন। সাকিবকে এই কীর্তি অর্জনে খেলতে হয়েছিল ৪২ ম্যাচ। এই তালিকায় সবার উপরে আছেন মোস্তাফিজুর রহমান, যিনি মাত্র ৩৩ ম্যাচেই ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের ক্লাবে আছেন পাঁচজন—মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী। তবে আন্তর্জাতিক পর্যায়ে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ডের দৌড়ে তারা কেউই খুব এগিয়ে নেই। মাত্র ২২ ম্যাচে এই কীর্তি গড়েছেন বতসোয়ানার ধ্রুবকুমার মাইসুরিয়া। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এই রেকর্ডের মালিক শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস।

তবে সাম্প্রতিক সময়ে রিশাদের ফর্ম কিছুটা নিম্নমুখী। শেষ তিন ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র একটি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তার খেলা অনিশ্চিত। কারণ সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত হওয়ায় তাকে বিশ্রাম দিয়ে একাদশে দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

ShareTweetSend

সর্বশেষ

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ধার করা পোশাকে ও বিনা বেতনে সড়কে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন শফিউল

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

জন্মনিয়ন্ত্রণ বড়ি লাল বা গোলাপি রঙ করে ইয়াবা হিসেবে বিক্রি: এক চাঞ্চল্যকর প্রতারণার জাল

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

অক্টোবর ১, ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

অক্টোবর ১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.