• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে নতুন করে যুক্তরাষ্ট্রের ছাড় পেল বাংলাদেশ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
এপ্রিল ১৭, ২০২৬
in বাংলাদেশ
0
রাশিয়ার জ্বালানি আমদানিতে নতুন করে যুক্তরাষ্ট্রের ছাড় পেল বাংলাদেশ

রাশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সাময়িক স্বস্তি বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিষয়টি বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

এর আগে মার্চ মাসে ৩০ দিনের একটি সাময়িক ছাড় দেওয়া হয়েছিল, যা শুধু আগে থেকেই জাহাজে থাকা চালান খালাস করার জন্য প্রযোজ্য ছিল। ফলে তখন নতুন করে জ্বালানি আমদানির সুযোগ পাওয়া যায়নি। তবে নতুন এই ছাড়ের ফলে বাংলাদেশ এখন রাশিয়া থেকে সরাসরি পরিশোধিত জ্বালানি আমদানির সুযোগ পাবে, যা চলমান জ্বালানি সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি দেবে।

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে বাংলাদেশ বিকল্প উৎস খুঁজছে। মধ্যপ্রাচ্যের প্রথাগত সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানো ও জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনার লক্ষ্যেই এই পদক্ষেপ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ইতোমধ্যে রুশ উৎস থেকে ডিজেল আমদানির প্রস্তুতি নিচ্ছে। একটি মার্কিন কোম্পানির মাধ্যমে চলমান চুক্তির আওতায় প্রথম ধাপে প্রায় এক লাখ টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে। গত মার্চে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অন্তত দুই মাসের জন্য নিষেধাজ্ঞা শিথিলের আবেদন করে এবং কয়েক দফা কূটনৈতিক আলোচনার পর এই ছাড় অনুমোদন করা হয়।

তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। সেই প্রেক্ষাপটে সহযোগী দেশগুলোর জ্বালানি নিরাপত্তা বিবেচনায় এ ধরনের সীমিত সময়ের ছাড় দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত আমদানি কার্যক্রম সম্পন্ন করা গেলে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং সম্ভাব্য ঘাটতি মোকাবিলা করা সম্ভব হবে।

Tags: Bangladesh RussiaOil USSanctions EnergySecurity dwnn
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.