• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন পেল স্পেসএক্স

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৬
in প্রযুক্তি
0
মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন পেল স্পেসএক্স
মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনায় বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট বা কম্পিউটিং মডিউল স্থাপনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। তবে প্রযুক্তিগত জটিলতা, বিপুল ব্যয়, মহাকাশে সংঘর্ষের আশঙ্কা এবং পরিবেশগত প্রভাব নিয়ে বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। এফসিসির মতে, মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের দ্রুত বিকাশমান এআই অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। মহাকাশে ডেটা প্রক্রিয়াকরণের জন্য এত বড় পরিসরে অনুমোদন দেওয়ার ঘটনা দেশটির ইতিহাসে প্রথম। স্পেসএক্সের প্রস্তাবিত ‘স্টারমাইন্ড’ (Starmind) স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে মহাকাশেই বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করা হবে, যা পৃথিবীতে বিভিন্ন এআই প্রযুক্তির কার্যক্রমে ব্যবহার করা যাবে। এ উদ্যোগ মানবসভ্যতাকে সূর্যের পূর্ণ শক্তি ব্যবহারে সক্ষম কার্দাশেভ স্কেলের টাইপ-২ সভ্যতার কাছাকাছি নিয়ে যেতে পারে বলেও দাবি করেছে এফসিসি। সংস্থাটির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেছেন, যুক্তরাষ্ট্র সুপার ইন্টেলিজেন্সের যুগে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।

স্পেসএক্সের পরিকল্পনার সমর্থকদের মতে, এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের ফলে পৃথিবীতে ডেটা সেন্টার নির্মাণের জন্য বিপুল পরিমাণ জমি, বিদ্যুৎ ও পানির প্রয়োজন হচ্ছে। মহাকাশে এসব কেন্দ্র স্থাপন করা গেলে পৃথিবীর ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব। সেখানে প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার করে তুলনামূলক কম পরিচালন ব্যয়ে তথ্য প্রক্রিয়াকরণ করা যাবে। স্পেসএক্সের দাবি, সরাসরি সৌরশক্তি ব্যবহারের সুযোগ থাকায় মহাকাশভিত্তিক ডেটা সেন্টারগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কম হবে। পাশাপাশি পৃথিবীতে ডেটা সেন্টার স্থাপনের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতিও হ্রাস পাবে।

তবে পরিকল্পনাটি বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের প্রযুক্তি এখনো পুরোপুরি বিকশিত হয়নি। এ ক্ষেত্রে বড় ধরনের প্রকৌশলগত ও অর্থনৈতিক বাধা রয়েছে। গত জুলাইয়ে প্রকাশিত যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) এক প্রতিবেদনে বলা হয়, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে জমি, বিদ্যুৎ ও পানির ব্যবহার কমাতে পারে। তবে এসব কেন্দ্রের কম্পিউটিং যন্ত্রপাতি প্রচুর তাপ উৎপন্ন করে। মহাকাশে বায়ুমণ্ডল না থাকায় প্রচলিত পদ্ধতিতে সেই তাপ অপসারণ করা সম্ভব নয়। ফলে যন্ত্রপাতি ঠান্ডা রাখা বড় প্রকৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ ছাড়া কক্ষপথে বিপুলসংখ্যক স্যাটেলাইট স্থাপন করা হলে সংঘর্ষ এবং মহাকাশের আবর্জনা বৃদ্ধির ঝুঁকিও তৈরি হতে পারে।

এফসিসির অনুমোদন অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট স্থাপনের কাজ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত মোট স্যাটেলাইটের অন্তত ১০ শতাংশ বা এক লাখ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে হবে। আর ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে স্থাপন করতে হবে মোট অনুমোদিত সংখ্যার ৫০ শতাংশ। তবে শেষ পর্যন্ত স্পেসএক্স এক লাখ স্যাটেলাইট স্থাপন করবে, নাকি অনুমোদিত পুরো ১০ লাখ স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, অনুমোদিত সংখ্যার তুলনায় বাস্তবে অনেক কম স্যাটেলাইট স্থাপন করতে পারে প্রতিষ্ঠানটি। কারণ, অনেক সময় ভবিষ্যৎ পরিকল্পনায় নমনীয়তা রাখার জন্য স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক স্যাটেলাইটের অনুমোদন চেয়ে থাকে।

এর আগে স্পেসএক্স তাদের স্টারলিংক নেটওয়ার্কের জন্য ৪২ হাজার স্যাটেলাইট স্থাপনের অনুমোদন চেয়েছিল। বর্তমানে কক্ষপথে স্টারলিংকের ১১ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে। নতুন পরিকল্পনা বাস্তবায়নে প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট ‘স্টারশিপ’-এর ওপর নির্ভর করবে। রকেটটির উন্নয়নকাজ এখনো চলছে। উৎক্ষেপণ ব্যয় কমিয়ে আনতে পারলে বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপন সহজ হবে বলে আশা করছে স্পেসএক্স।

তবে প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের স্যাটেলাইট ইউনিট ‘লিও’সহ অন্যান্য প্রতিষ্ঠান এ পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছে। তাদের মতে, এত বিপুলসংখ্যক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা স্পেসএক্সের জন্য অত্যন্ত কঠিন হবে এবং পুরো পরিকল্পনা বাস্তবায়নে কয়েক শতাব্দী পর্যন্ত সময় লাগতে পারে। এ সমালোচনার জবাবে গত মার্চে এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, স্পেসএক্স নিয়মিত স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। অন্য প্রতিষ্ঠানগুলোরও নিজেদের উৎক্ষেপণ কার্যক্রম ও স্যাটেলাইট নেটওয়ার্ক উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত।

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনাকে স্পেসএক্সের ভবিষ্যৎ ব্যবসায়িক সম্প্রসারণ ও সম্ভাব্য বাজারমূল্য বৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। গত জুনে প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে প্রবেশের পরিকল্পনা মূল্যায়নের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে ২০২৭ সালের মধ্যে মহাকাশে ডেটা সেন্টার স্থাপন সম্ভব হবে বলে ইলন মাস্কের আশাবাদকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। এদিকে স্যাটেলাইটগুলোর মধ্যে অপটিক্যাল যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করতে অতিরিক্ত যোগাযোগ সুবিধারও অনুমোদন দিয়েছে এফসিসি।

সূত্র: The Guardian

Tags: AIDatacenterdwnnElonMuskSatelliteInternetSpaceTechnologySpaceX
ShareTweetSend

সর্বশেষ

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন পেল স্পেসএক্স

বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের সুমাইয়ার ব্রোঞ্জ জয়

যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

আজ ফের বসছে মজুরি বোর্ড, পোশাকশ্রমিকদের বেতনে আসতে পারে আরও সমন্বয়

আজ বিশ্ব কেক দিবস, মিষ্টিমুখে উদযাপনের দিন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বিআরটিসিতে বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, আবেদন করবেন যেভাবে

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন পেল স্পেসএক্স

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন পেল স্পেসএক্স

নভেম্বর ২৬, ২০২৬
বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের সুমাইয়ার ব্রোঞ্জ জয়

বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের সুমাইয়ার ব্রোঞ্জ জয়

নভেম্বর ২৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.