• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৩, ২০২৫
in বাংলাদেশ
0
ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস

সম্প্রতি একটি শক্তিশালী ভূমিকম্পসহ বেশ কয়েকটি কম্পন অনুভূত হওয়ায় সতর্কতামূলক পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটি ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে করণীয় বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানায়।

ফায়ার সার্ভিস জানায়, ভূমিকম্প অনুভূত হলে শান্ত ও স্থির থাকা সবচেয়ে জরুরি। ভবনের নিচতলায় থাকলে দ্রুত খোলা জায়গায় আশ্রয় নেওয়া উচিত। আর বহুতল ভবনে অবস্থান করলে অনুসরণ করতে হবে Drop–Cover–Hold পদ্ধতি—অর্থাৎ নিচু হয়ে শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নেওয়া এবং খুঁটি শক্ত করে ধরে রাখা। কলামের পাশে বা বিমের নিচে অবস্থান করাও নিরাপদ। মাথা সুরক্ষার জন্য বালিশ বা কুশনের মতো জিনিস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্প চলাকালে কখনোই লিফট ব্যবহার করা উচিত নয়। কম্পন থেমে গেলে দ্রুত বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ বন্ধ করতে হবে। একইসঙ্গে বারান্দা, জানালা, আলমারি, বুকশেলফ বা ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে ব্যবহার করার জন্য টর্চ, হেলমেট, প্রয়োজনীয় ওষুধ এবং একটি বাঁশি হাতের কাছে রাখা নিরাপদ।

ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা জায়গায় দাঁড়ানো উচিত। গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামিয়ে কম্পন থামা পর্যন্ত ভেতরেই থাকা ভালো।

ফায়ার সার্ভিস আরও জানায়, বড় ভূমিকম্পের পর আফটারশক হওয়ার সম্ভাবনা থাকে। তাই ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ বা ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। সবার সম্মিলিত সচেতনতা ও প্রস্তুতিই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে বড় ভূমিকা রাখতে পারে। জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর উদ্ধার শিশু মিমের মরদেহ

মতিউরের শিঙাড়ার স্বাদে বকুলতলা এখন ‘শিঙাড়ার মোড়’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য: হুমকির মুখে ৩৪ প্রজাতির প্রাণী

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর উদ্ধার শিশু মিমের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর উদ্ধার শিশু মিমের মরদেহ

সেপ্টেম্বর ২২, ২০২৬
মতিউরের শিঙাড়ার স্বাদে বকুলতলা এখন ‘শিঙাড়ার মোড়’

মতিউরের শিঙাড়ার স্বাদে বকুলতলা এখন ‘শিঙাড়ার মোড়’

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.