ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয় নাগরিকদের আগামী এক বছর স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। একইসঙ্গে যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ সামাল দিতে নাগরিকদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মোদির এ আহ্বান এমন সময় এলো যখন হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম অস্থির হয়ে উঠেছে। ভারতের প্রায় ৯০ শতাংশ এলএনজি আমদানি এই সমুদ্রপথ দিয়েই হয়। মোদি পুনরায় ওয়ার্ক ফ্রম হোম চালু এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি খাদ্য খাতেও সাশ্রয়ের আহ্বান জানিয়ে ভোজ্যতেল ব্যবহার কমাতে বলেছেন। বিদেশ থেকে আমদানি করা রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাতে কৃষকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।



