• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

ব্যবহারকারীদের ক্ষতিপূরণের অর্থ দিচ্ছে ফেসবুক, কারা পাবেন?

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১৭, ২০২৫
in প্রযুক্তি
0
ব্যবহারকারীদের ক্ষতিপূরণের অর্থ দিচ্ছে ফেসবুক, কারা পাবেন?

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় ব্যর্থ হওয়ায় অবশেষে ক্ষতিপূরণ প্রদান শুরু করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি শিকাগোর তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই কিছু ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ পৌঁছাতে শুরু করেছে।

ঘটনার সূত্রপাত ২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে, যখন ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠান প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে রাজনৈতিক ও বিজ্ঞাপনমূলক কাজে ব্যবহার করেছিল। এ ঘটনায় ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং তৃতীয় পক্ষের কাছে তথ্য যাওয়ার ওপর নজরদারি না রাখায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

পরবর্তীতে ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ক্যামব্রিজ অ্যানালিটিকা ও ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২২ সালের ডিসেম্বরে মেটা ৭২৫ মিলিয়ন ডলারের সমঝোতায় রাজি হয়, যাতে মামলাটি বিচার পর্যন্ত না গড়ায়। যদিও ২০২৩ সালে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা ছিল, আইনি জটিলতার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে সব বাধা কাটিয়ে এবার ক্ষতিপূরণ বিতরণ শুরু হয়েছে।

কারা ক্ষতিপূরণ পাবেন?

ক্ষতিপূরণের আওতায় থাকছেন মূলত যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা। যাদের ২০০৭ সালের ২৪ মে থেকে ২০২২ সালের ২২ ডিসেম্বরের মধ্যে একটি সক্রিয় ফেসবুক অ্যাকাউন্ট ছিল, তারা এই অর্থ পাওয়ার যোগ্য। এমনকি এই সময়ে যাদের অ্যাকাউন্ট ছিল কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে, তারাও আবেদন করে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পেয়েছেন। তবে যুক্তরাষ্ট্র ছাড়া বাংলাদেশসহ অন্য কোনো দেশের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না।

কত টাকা মিলবে?

ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণে একটি পয়েন্ট সিস্টেম ব্যবহার করা হচ্ছে। মীমাংসা তহবিল থেকে আইনি ও প্রশাসনিক খরচ বাদ দিয়ে যে অর্থ থাকবে, সেটিই হবে ‘নেট ফান্ড’। এরপর ব্যবহারকারীর সক্রিয় থাকার সময়কাল অনুযায়ী প্রতি মাসে একটি করে পয়েন্ট ধরা হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি ১০ বছর ফেসবুক ব্যবহার করে থাকেন, তবে তিনি পাবেন ১২০ পয়েন্ট। পয়েন্ট যত বেশি, ক্ষতিপূরণের পরিমাণ তত বেশি। অর্থ প্রদান করা হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট, পেপ্যাল, ভার্চুয়াল প্রিপেইড মাস্টারকার্ড, ভেনমো বা চেকের মাধ্যমে।

এই ক্ষতিপূরণ ঘটনা আবারও প্রমাণ করেছে যে ব্যক্তিগত তথ্য সুরক্ষার গুরুত্ব অপরিসীম, এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

Tags: #FacebookSettlement #Meta #CambridgeAnalytica #DataPrivacy #UserCompensation #SocialMediaSecurity #PrivacyMatters #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.