বাংলাদেশের পাদুকা শিল্প এখন বিশ্ব দরবারে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। চট্টগ্রাম ও কুমিল্লা ইপিজেডের ৪টি কারখানায় তৈরি হচ্ছে স্পেশালাইজড সেফটি শু (Safety Shoes)। প্রায় ১২,০০০-এরও অধিক বাংলাদেশি শ্রমিকের হাতের ছোঁয়ায় বছরে প্রায় ১ কোটি জোড়া বিশেষ সেফটি জুতা উৎপাদন হচ্ছে।
এই জুতাগুলো টিম্বারল্যান্ড (Timberland), আরিয়াট (Ariat), উলভারিন (Wolverine), হেলেনি হ্যানসেন (Helly Hansen) এবং বেলভিল (Belleville)-এর মতো বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য তৈরি করা হচ্ছে। বিশ্বের কঠিনতম পরিবেশে কাজ করা সামরিক বাহিনীর সদস্য, নাবিক, পর্বতারোহী, খনি শ্রমিক এবং শিল্প কারখানার কর্মীরা এই জুতা ব্যবহার করছেন।
২০২৫-২৬ অর্থবছরে এই খাত থেকে রপ্তানি আয় হয়েছে ২৫১.২৭ মিলিয়ন ডলার, যা বাংলাদেশের মোট স্পেশালাইজড সেফটি পাদুকা রপ্তানির প্রায় ৫৮ শতাংশ। এই অর্জন বিশ্ব বাজারে “মেড ইন বাংলাদেশ” ট্যাগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।



