• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home শিক্ষা

বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ৪, ২০২৫
in শিক্ষা
0
বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মঙ্গলসুখ প্রাথমিক বিদ্যালয়ের গেট তালাবদ্ধ রেখে বার্ষিক পরীক্ষা বন্ধ করে দেন শিক্ষকরা। দশম গ্রেডসহ তিন দফা দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে তারা এ সিদ্ধান্ত নেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতুড়ি ও ইলেকট্রিক মেশিনের সাহায্যে বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা হলে প্রবেশ করেন। পরে সংবাদকর্মীদের উপস্থিতিতে শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়। তবে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছাড়া অন্য শিক্ষক-শিক্ষিকারা পরীক্ষার দায়িত্ব থেকে বিরত থাকেন। এ বছর বিদ্যালয়টির বার্ষিক পরীক্ষায় অংশ নিয়েছে ৭০২ জন শিক্ষার্থী।

একই পরিস্থিতি দেখা গেছে পৌর এলাকার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। প্রধান শিক্ষক নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পরীক্ষা নিলেও সহকারী শিক্ষক-শিক্ষিকারা অসম্মতি জানান। ফলে প্রধান শিক্ষককে একাই পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করতে হচ্ছে।

অন্যদিকে উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮১৬ জন সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃহস্পতিবার সকাল থেকে অফিস কক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন। তবুও বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বেশির ভাগ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, তৃতীয় শ্রেণির কর্মচারী ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি বেগম জানান, শাটডাউন কর্মসূচি থাকলেও শিশুদের মেধা বিকাশ বিবেচনায় রেখে অভিভাবক ও কর্মচারীদের সহায়তায় পরীক্ষা নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, শিশুদের বার্ষিক পরীক্ষা কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। দাবি-দাওয়ার বিষয় সরকারের সাথে সংশ্লিষ্ট, তবে পরীক্ষার কাজে বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে উপজেলার প্রায় ১৫ হাজার ৫০০ কোমলমতি শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে গেছে।

Tags: #EducationCrisis #SchoolShutdown #BangladeshEducation #StudentRights #AnnualExam #PrimaryEducation #TeacherMovement #UNORole #KolaparaNews #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.