• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৯, ২০২৫
in আন্তর্জাতিক
0
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অবশেষে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে টানা বিক্ষোভের মধ্যে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই সিদ্ধান্ত নেন তিনি। আন্দোলনে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কেপি শর্মা অলির পদত্যাগের বিষয়টি তার সচিবালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ চলছিল। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা চালায় ও ভাঙচুর করে। আক্রমণের শিকার হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবন। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানান, মঙ্গলবারের সহিংসতায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং আরও ৯০ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর দেশজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পদত্যাগের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, বৈঠকটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে, তবে এর স্থান উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে তিনি আরও বলেন, “রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানই এখন প্রয়োজন।”

ShareTweetSend

সর্বশেষ

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে জমজমাট বিজ্ঞান মেলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

টাইম টিভির যুগপূর্তিতে বাংলাদেশি কমিউনিটির প্রশংসায় হেকিম জেফরি

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

সেপ্টেম্বর ৩০, ২০২৬
লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

লোকালয়ে ঢুকে নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.