• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটিতে ক্লাব ফুটবল খেলতে যাচ্ছেন মেসি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৪, ২০২৬
in খেলাধুলা
0
প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটিতে ক্লাব ফুটবল খেলতে যাচ্ছেন মেসি

দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবারের মতো নিজ দেশের মাটিতে ক্লাব ফুটবলের ম্যাচ খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগামী ১৯ জানুয়ারি বুয়েনস এইরেসের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে রিভার প্লেটের মুখোমুখি হবে তাঁর ক্লাব ইন্টার মায়ামি। এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার মাটিতে ক্লাবের জার্সিতে মাঠে নামার নতুন অভিজ্ঞতা অর্জন করবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বার্সেলোনা ও পিএসজির হয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলে খেলেছেন মেসি। পাশাপাশি ক্লাব বিশ্বকাপ ও হুয়ান গাম্পের ট্রফিতে আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের বিপক্ষেও মাঠে নেমেছেন তিনি। তবে নিজ দেশের মাটিতে কোনো ক্লাব ম্যাচে অংশ নেওয়া এবারই প্রথম হতে যাচ্ছে।

মেসির নেতৃত্বে দক্ষিণ আমেরিকা সফরে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে পারেন লুইস সুয়ারেস, রদ্রিগো দি পল, কাসেমিরো, নিকোলাস ওতামেন্দি ও থিয়াগো আলমাডার মতো তারকারা। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মেসি। গত সেপ্টেম্বরে ক্লাবটির হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। পাশাপাশি ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো এমএলএস গোল্ডেন বুটও জেতেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

চলতি মৌসুমে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় বা এমভিপি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছেন মেসি। এর আগে পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ায় প্রীতি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। এবার আর্জেন্টিনার রাজধানীতে রিভার প্লেটের বিপক্ষে ম্যাচ আয়োজনের উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। তবে ম্যাচের কিক-অফ ও টিকিট বিক্রির বিস্তারিত তথ্য এখনও চূড়ান্ত হয়নি। ম্যাচটি রিভার প্লেটের নতুন মৌসুমের প্রস্তুতি এবং ইন্টার মায়ামির প্রাক্‌-মৌসুম প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: Goal.com

Tags: dwnnFootballNewsInterMiamiLionelMessiMessiInArgentinaRiverPlate
ShareTweetSend

সর্বশেষ

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

শেষ বিকেলের দাপটে স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে

বিড়াল হত্যায় অন্য রকম শাস্তি, ৬ মাস খাওয়াতে হবে কুকুর-বিড়ালকে

বই পড়ায় বিশ্ব তালিকায় তলানিতে বাংলাদেশ, কমছে কেন পাঠকের সংখ্যা?

ভৈরব নদীর কচুরিপানা পরিষ্কারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. উষা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর

নভেম্বর ১৬, ২০২৬
আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডা. সাঈদ এনাম

নভেম্বর ১৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.