• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home শিক্ষা

প্রতিবছর দুই কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় আর এক কোটি মারা যায়

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
in শিক্ষা
0
প্রতিবছর দুই কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় আর এক কোটি মারা যায়

পাবনা প্রতিনিধি

“পৃথিবীতে প্রতিবছর দুই কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় এবং এর মধ্যে এক কোটি মানুষ মারা যায়। প্রাথমিক অবস্থায় দ্রুত রোগ নির্ণয় করতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে হবে। অনেক অসুখের মতো ক্যান্সারকেও একটি অসুখ হিসেবে বিবেচনা করতে হবে। এ রোগ ব্যক্তি, পরিবার ও সমাজের উপর প্রভাব ফেলে। শিশুদের ৯০ শতাংশ ক্যান্সার নিরাময়যোগ্য। একজন ব্যক্তি প্রতিদিন টানা ৪০ মিনিট হাঁটলে ক্যান্সারসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।”

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার সচেতনতা বিষয়ক এক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ-এর পরিচালক ড. মুস্তাক ইবনে আইয়ুব।

ইউনেস্কো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে পাবিপ্রবি’র ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে সোমবার (০৭ জুলাই) দুপুরে কনভেনশন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 সেমিনারের শিরোনাম ছিল “আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্যাপস্ ইন ক্যান্সার অ্যাডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ অ্যান্ড ফাইন্ডিং প্রসপেকটিভ সলিউশনস: এ স্পেশাল এম্ফাসিস অন স্টিগমাস অ্যান্ড চ্যালেঞ্জেস অ্যামং ওমেন”। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোাগী অধ্যাপক এবং ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ-এর পরিচালক ড. মুস্তাক ইবনে আইয়ুব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, “একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সাথে তার পরিবারকেও অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়। আমাদের সচেতনতা বাড়াতে হবে। খাবারের কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে। আমাদের পূর্বপুরুষরা ভেজালমুক্ত খাবার খেতেন, সেজন্য তাদের রোগও কম ছিল। কিন্তু বর্তমানে মানুষের ভেজাল খাবারের কারণে রোগও বেশি হচ্ছে। সচেতনতা অবলম্বন করে রোগ প্রতিরোধ করতে হবে।”

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও অধ্যাপক ড. এসএম মাহবুবুর রশিদ। সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সেমিনারে অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন আইসিই বিভাগের সহকারী অধ্যাপক তরুন দেবনাথ।

ShareTweetSend

সর্বশেষ

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

সেপ্টেম্বর ২১, ২০২৬
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.