• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

প্রকাশ পেল শাকিব-সাবিলার ‘তোমাকে ভালোবেসে যেতে চাই’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১৩, ২০২৫
in বিনোদন
0
প্রকাশ পেল শাকিব-সাবিলার ‘তোমাকে ভালোবেসে যেতে চাই’

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে আলোচনায় আসেন সাবিলা নূর। তাদের প্রথম প্রকাশিত গান ‘লিচুর বাগানে’ ইতোমধ্যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। টিকটক ও রিলসে এই গানের তালে তালে তৈরি হচ্ছে অসংখ্য নাচের ভিডিও, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

এরই মাঝে শুক্রবার (১৩ জুন) দুপুর ১২টার পর ইউটিউবে মুক্তি পেল শাকিব-সাবিলা জুটির আরেক রোমান্টিক গান ‘তোমাকে ভালোবেসে যেতে চাই’। গানটি মুক্তির পরপরই নেটিজেনদের মাঝে সাড়া ফেলেছে। নতুন এই জুটির রোমান্টিক কেমিস্ট্রি প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের।

সামাজিক মাধ্যমে অনেকেই গানটি নিয়ে মতামত দিয়েছেন। একজন মন্তব্যকারী জুয়েল লিখেছেন, “খুব সুন্দর মানিয়েছে দুজনকে।” আরেকজন তারেক মন্তব্য করেন, “এই জুটির আরও সিনেমা চাই।” অন্যদিকে নাঈম নামে একজন লেখেন, “এটাকেই বলে ব্যাটে বলে টাইমিং হওয়া। সাবিলা নূর সঠিক সময়ে সিনেমায় জাম্প করেছেন, শুরুতেই হিট করলেন। শুভ কামনা রইল তার জন্য।” তিনি আরও লেখেন, “শাকিব দিন দিন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন।”

গানটির কথা লিখেছেন প্রসেন, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন অরিন্দম। কণ্ঠ দিয়েছেন অরিন্দম এবং শিরশা চক্রবর্তী। রোমান্টিক আবহে নির্মিত এই গানটি ‘তাণ্ডব’ সিনেমার গুরুত্বপূর্ণ একটি অংশ।

‘তাণ্ডব’ সিনেমার কাহিনি এগিয়ে যায় একটি টেলিভিশন চ্যানেলে হামলার প্রেক্ষাপটে। সিনেমাটি যৌথভাবে চিত্রনাট্য করেছেন নির্মাতা রায়হান রাফী ও আদনান আদিব খান। আলফা আই-এসভিএফ বাংলাদেশের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ঈদের দিন মুক্তির পর থেকেই সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শকপ্রিয়তা পাচ্ছে। এমনকি দেশের অনেক হলে মিডনাইট শো চালু করতে হয়েছে দর্শকের চাপ সামাল দিতে।

ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

সেপ্টেম্বর ২২, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.