• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

পবিত্র শবে কদরের সন্ধানে মুসল্লিরা: রহমত ও মাগফিরাতের রাত

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মার্চ ২৭, ২০২৫
in বাংলাদেশ
0
পবিত্র শবে কদরের সন্ধানে মুসল্লিরা: রহমত ও মাগফিরাতের রাত

পবিত্র শবে কদরের সন্ধানে মুসল্লিরা: রহমত ও মাগফিরাতের রাত

পবিত্র মাহে রমজান বিদায়ের পথে, রহমত ও মাগফিরাতের ২০ রোজা শেষে, মুসলিম উম্মাহ এখন নাজাতের শেষ ১০ দিনের গুনাহ মাফের সন্ধানে। রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে কোনো একটিতে অবস্থিত পবিত্র শবে কদর, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সে অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতেও শবে কদরের সন্ধানে ইবাদতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

‘শবে কদর’ শব্দটি ফারসি ভাষার, যেখানে ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ মর্যাদা, গুণাগুণ ও ভাগ্য। ইসলামী স্কলারদের মতে, এটি ভাগ্য নির্ধারণের রজনী হিসেবে পরিচিত। পবিত্র কোরআনের সুরা কদরে বলা হয়েছে:
“লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ।” (সুরা কদর: ৩)

এই রাতে ফেরেশতারা আল্লাহর নির্দেশে পৃথিবীতে অবতরণ করেন এবং ফজর পর্যন্ত শান্তি বিরাজ করে। সুরা কদরের বরাতে জানা যায়, এই রাতে নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল-কোরআন, যা মুসলিম উম্মাহর জন্য অমূল্য এক নিয়ামত।

রাসুলুল্লাহ (স.) এই দশকের ইবাদতকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং সারা রাত ইবাদতে মশগুল থাকতেন। একাধিক হাদিসে উল্লেখ রয়েছে যে, রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে ২১, ২৩, ২৫, ২৭, এবং ২৯তম রাতের কোনো একটিতে শবে কদর হতে পারে।

ইসলামী বিশেষজ্ঞরা বলেন, এই রাতে অধিক পরিমাণে ইবাদত, তাওবা এবং মাগফিরাতের দোয়া করা উচিত। রাসুলুল্লাহ (স.)-এর শিখিয়ে দেওয়া একটি বিশেষ দোয়া বেশি বেশি পড়ার পরামর্শ দেওয়া হয়েছে—
“আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।”
(অর্থ: হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও।)

শবে কদরের পবিত্র রাতের ফজিলত লাভের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। মসজিদ ও ঘরে ঘরে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করছেন তাঁরা।

রমজানের এই বরকতময় রাতের অপেক্ষায় মুসলিম উম্মাহর প্রার্থনা— আল্লাহ যেন সবাইকে এই পবিত্র রাতে অধিক ইবাদত করার তৌফিক দান করেন এবং তাঁর রহমত ও ক্ষমা লাভের সুযোগ দেন।

ShareTweetSend

সর্বশেষ

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

সেপ্টেম্বর ২১, ২০২৬
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.