নিউ ইয়র্কের ব্রঙ্কস ও কুইন্সকে সংযোগকারী হোয়াইটস্টোন ব্রিজে (Whitestone Bridge) এক নাটকীয় উদ্ধার অভিযানে সাহসিকতার পরিচয় দিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) বাংলাদেশি বংশোদ্ভূত এমটিএ (MTA) পুলিশ অফিসার রাহিম উদ্দিন (Raheem Uddin) এবং তার সহকর্মী জেসুসআলবার্তো ফার্নান্দেজ (Jesusalberto Fernandez)
ঘটনার দিন ১৩ এপ্রিল ২০২৬, এক নারী আত্মহত্যা করার উদ্দেশ্যে হোয়াইট স্টোন ব্রিজের রেলিংয়ের বাইরে ঝুলন্ত অবস্থায় ছিলেন। তার শরীরের দুই-তৃতীয়াংশ ব্রিজ থেকে নিচে ইস্ট রিভারের দিকে ঝুলে পড়েছি । অফিসার রাহিম উদ্দিন এবং ফার্নান্দেজ অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই নারীকে নিরাপদে টেনে ব্রিজের ওপরে নিয়ে আসেন ।
অফিসার রাহিম উদ্দিন জানান, নারীটি তখন একটি flimsy (ভঙ্গুর) চিহ্নের রড ধরে ঝুলে ছিলেন এবং পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক ছিল। এই সাহসিকতার জন্য বাংলাদেশি এই পুলিশ অফিসার নিউইয়র্কে প্রশংসিত হচ্ছেন।উদ্ধার অভিযানের বডি-ক্যাম ফুটেজটি প্রকাশিত হওয়ার পর থেকে বাংলাদেশি কমিউনিটিসহ সর্বস্তরের মানুষের মাঝে গর্বের জোয়ার বয়ে যাচ্ছে।
এনওয়াইপিডি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অফিসারের সাহসিকতাকে স্বীকৃতি দিয়েছেন। বিদেশে প্রতিকূল পরিবেশেও বাংলাদেশি বংশোদ্ভূত এই কর্মকর্তাদের দক্ষতা ও মানবিকতা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে।



