নিউ ইয়র্ক সিটির পাবলিক এলিমেন্টারি এবং মিডল স্কুলগুলোতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের ওপর এক বছরের সাময়িক নিষেধাজ্ঞা (moratorium) জারি করেছে নগর কর্তৃপক্ষ। শ্রেণীকক্ষে নতুন প্রযুক্তির সঠিক নীতিমালা নির্ধারণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই স্কুল ডিস্ট্রিক্টের গৃহীত পদক্ষেপটি এ পর্যন্ত এআই ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে কঠোর বিধিনিষেধ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি লস অ্যাঞ্জেলেসসহ অন্যান্য ডিস্ট্রিক্টগুলোও তাদের বিদ্যমান এআই নীতিমালা পর্যালোচনা করছে বলে জানিয়েছে।
মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের জানিয়েছেন যে, এই সিদ্ধান্তের ফলে নিউ ইয়র্ক সিটির শ্রেণীকক্ষে বর্তমানে ব্যবহৃত প্রায় ৪০টি শিক্ষামূলক এআই টুলের ব্যবহার আপাতত স্থগিত থাকবে।



