• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

দেশে রোগীর হিসাবে শীর্ষে উচ্চ রক্তচাপ, বছরে মৃত্যু প্রায় ৫ লাখ ৭১ হাজার মানুষের

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৮, ২০২৬
in বাংলাদেশ
1
দেশে রোগীর হিসাবে শীর্ষে উচ্চ রক্তচাপ, বছরে মৃত্যু প্রায় ৫ লাখ ৭১ হাজার মানুষের

বাংলাদেশে রোগীর সংখ্যার হিসাবে শীর্ষে রয়েছে উচ্চ রক্তচাপ। এ রোগের কারণে সৃষ্ট বিভিন্ন অসংক্রামক রোগে বছরে প্রায় ৫ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যু হয়। জনস্বাস্থ্য উন্নয়নে সরকার সম্প্রতি স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছে, যা ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বর্ধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা গেলে এ রোগের কারণে সৃষ্ট বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি ও মৃত্যুহার কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় এ আহ্বান জানানো হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ২৮ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম স্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। ২০২৪ সালে বাংলাদেশে হৃদরোগে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়, যার ৫২ শতাংশের জন্য উচ্চ রক্তচাপকে দায়ী করা হয়েছে বলে কর্মশালায় উল্লেখ করা হয়। উদ্বেগজনক বিষয় হলো, তরুণদের মধ্যেও এ রোগের বিস্তার বাড়ছে। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. রিয়াদ আরেফিন বলেন, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্ধিত বরাদ্দের অর্থ অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা হলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। অন্যদিকে, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা জানান, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ, অথচ এসব রোগ মোকাবিলায় স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ বরাদ্দ রয়েছে। এ ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জিএইচএআই বাংলাদেশের কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, দেশে বিপুলসংখ্যক মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ায় রোগটি নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

Tags: dwnnHealthcareBangladeshHighBloodPressureHypertensionPublicHealth
ShareTweetSend

সর্বশেষ

বিশ্বে বছরে মাথাপিছু নষ্ট হয় ১৩২ কেজি খাবার, অপচয়ে শীর্ষে মালদ্বীপ

এআই প্রেমিকার টানে ১২০০ মাইল পাড়ি, গন্তব্যে গিয়ে জানলেন অস্তিত্বই নেই তার

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে চান ফিফা সভাপতি ইনফান্তিনো

এআইয়ের ঝুঁকি কমাতে স্বাধীন গবেষকদের জন্য অভ্যন্তরীণ প্রযুক্তির দরজা খুলছে অ্যানথ্রপিক

দেশে রোগীর হিসাবে শীর্ষে উচ্চ রক্তচাপ, বছরে মৃত্যু প্রায় ৫ লাখ ৭১ হাজার মানুষের

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

বিশ্বে বছরে মাথাপিছু নষ্ট হয় ১৩২ কেজি খাবার, অপচয়ে শীর্ষে মালদ্বীপ

বিশ্বে বছরে মাথাপিছু নষ্ট হয় ১৩২ কেজি খাবার, অপচয়ে শীর্ষে মালদ্বীপ

অক্টোবর ১৮, ২০২৬
এআই প্রেমিকার টানে ১২০০ মাইল পাড়ি, গন্তব্যে গিয়ে জানলেন অস্তিত্বই নেই তার

এআই প্রেমিকার টানে ১২০০ মাইল পাড়ি, গন্তব্যে গিয়ে জানলেন অস্তিত্বই নেই তার

অক্টোবর ১৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.