• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে নতুন প্ল্যাটফর্ম স্থাপনের উদ্যোগ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৫
in বাংলাদেশ
0
দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে নতুন প্ল্যাটফর্ম স্থাপনের উদ্যোগ

দেশের পুষ্টি নিরাপত্তা, খাদ্যের মান নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে আরও শক্তিশালী করতে সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি (সিএফকিউএস) প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত ফিজিবিলিটি স্টাডির ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর লেকশোর হাইটসে আয়োজিত এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)।

কর্মশালার প্রধান অতিথি বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া বলেন, খাদ্য ফর্টিফিকেশন ও মান নিয়ন্ত্রণের আধুনিক গবেষণা, প্রশিক্ষণ এবং পরীক্ষাগার সুবিধা বাড়াতে সিএফকিউএস প্রতিষ্ঠা সময়োপযোগী উদ্যোগ। এ কেন্দ্রটি দেশে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিতে একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ‘প্রফেসর মোহাম্মদ হোসাইন সেন্ট্রাল ল্যাবরেটরির’ পরিচালক অধ্যাপক ড. মো. আমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতান আলম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল হক এবং গেইনের পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ। তারা বলেন, আধুনিক ল্যাব স্থাপন, ফোর্টিফিকেশন বাস্তবায়নে শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং নীতিগত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে সিএফকিউএস।

গেইনের ফুড ফোর্টিফিকেশন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. আবুল বাশার চৌধুরী ফিজিবিলিটি স্টাডির পটভূমি উপস্থাপন করেন এবং মূল প্রতিবেদন তুলে ধরেন বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। পরে বিএসটিআই, বিএফএসএ, বিসিক, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন। তারা কেন্দ্রটির কাঠামো, ল্যাব সক্ষমতা, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রশিক্ষণ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

আলোচনার সারসংক্ষেপে উঠে আসে যে সিএফকিউএস প্রতিষ্ঠা হলে দেশের পুষ্টি নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি বিদ্যমান পুষ্টি ঘাটতি ও জনস্বাস্থ্য সমস্যার সমাধানে ফুড ফোর্টিফিকেশন কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল হবে, এবং খাদ্য মান পরীক্ষায় আন্তর্জাতিকমানের আধুনিক সক্ষমতা তৈরি হবে।

ShareTweetSend

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর উদ্ধার শিশু মিমের মরদেহ

মতিউরের শিঙাড়ার স্বাদে বকুলতলা এখন ‘শিঙাড়ার মোড়’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য: হুমকির মুখে ৩৪ প্রজাতির প্রাণী

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর উদ্ধার শিশু মিমের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর উদ্ধার শিশু মিমের মরদেহ

সেপ্টেম্বর ২২, ২০২৬
মতিউরের শিঙাড়ার স্বাদে বকুলতলা এখন ‘শিঙাড়ার মোড়’

মতিউরের শিঙাড়ার স্বাদে বকুলতলা এখন ‘শিঙাড়ার মোড়’

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.