• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর? কী বলছেন বিশেষজ্ঞরা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ১৮, ২০২৫
in অন্যান্য
0
টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর? কী বলছেন বিশেষজ্ঞরা

খাবারের স্বাদ বাড়াতে যে উপাদানটি বহুল ব্যবহৃত হয়, তা হলো টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি)। একদিকে কেউ মনে করেন এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অন্যদিকে কেউ এর উপকারিতার কথাও বলেন। তবে সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা ও আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সংস্থাগুলোর মতে, এমএসজি সাধারণত নিরাপদ। যদিও কিছু মানুষের শরীরে সাময়িক কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) জানিয়েছে, এমএসজি আসলে গ্লুটামিক অ্যাসিড নামক এক ধরনের নন-অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সোডিয়াম লবণ। এটি প্রাকৃতিকভাবে অনেক খাবারে যেমন সামুদ্রিক শৈবাল, সয়া সস, পারমেসান পনির, টমেটো ও মাতৃদুগ্ধেও বিদ্যমান।

তবে জনমতে এমএসজির ক্ষতিকর দিক নিয়েও আলোচনা আছে। অনেকের দাবি, টেস্টিং সল্ট খাওয়ার কারণে মাথাব্যথা, বুক জ্বালা, গ্যাস্ট্রিক, এমনকি ক্যানসারের মতো সমস্যাও হতে পারে। এ ধরনের দাবির প্রেক্ষিতে কিছু জনপ্রিয় নুডলস কোম্পানি নিজেদের পণ্যে এমএসজি ব্যবহার না করার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, ইন্টারন্যাশনাল গ্লুটামেট ইনফরমেশন সার্ভিস বলছে, এক শতাব্দীরও বেশি সময় ধরে খাদ্যে নিরাপদভাবে ব্যবহার হচ্ছে টেস্টিং সল্ট। শত শত বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক মাত্রায় ব্যবহারে এটি ক্ষতিকর নয়। যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বহু দেশে সরকারিভাবে এর ব্যবহার অনুমোদিত।

ইউরোপিয়ান ফুড ইনফরমেশন কাউন্সিল, ফুড স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (FSANZ) ও সিঙ্গাপুরের গ্রেনেয়াগ্লেস হাসপাতালসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানও বলেছে, টেস্টিং সল্টের সঙ্গে ক্যানসার বা গুরুতর অসুস্থতার কোনো প্রমাণিত সম্পর্ক নেই। FDA একে ‘সাধারণভাবে নিরাপদ’ (Generally Recognized As Safe) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

গবেষণায় দেখা গেছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন প্রোটিনজাত খাবার থেকে গড়ে ১৩ গ্রাম গ্লুটামেট গ্রহণ করেন, যেখানে ফুড অ্যাডেটিভ হিসেবে এমএসজির পরিমাণ মাত্র ০.৫৫ গ্রাম। কিছু মানুষের মধ্যে মাথাব্যথা, বমিভাব বা জ্বালাপোড়া দেখা দিতে পারে ঠিকই, তবে তা হয় খালি পেটে ৩–৫ গ্রাম এমএসজি গ্রহণ করলে এবং এসব প্রতিক্রিয়া সাময়িক ও অল্পসময়ের জন্য হয়ে থাকে।

সার্বিকভাবে, বৈজ্ঞানিক গবেষণা, চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক খাদ্য সংস্থাগুলোর বিবেচনায় টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম গ্লুটামেট নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে সাধারণভাবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

Tags: #MSGFacts #FoodSafety #MonosodiumGlutamate #HealthMyths #FoodAdditives #NutritionScience #FDAApproved #SafeToEat #GlutamateMyth #HealthyEatingTips #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের শুরু

রোগাক্রান্ত গরুর মাংস নিয়ে যাবার সময় দুই কসাই আটক ; ৬ মাসের কারাদণ্ড

জ্যেষ্ঠদের সম্মান জানিয়ে মঞ্চের এক পাশে বসলেন এমপি শিমুল বিশ্বাস !

লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ

রূপপুর পারমাণবি বিদ্যুৎ কেন্দ্রে সেফটি ভাল্বের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

আতাইকুলায় ভিমরুলের কামড়ে আহত ২ শিশুর মৃত্যু

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের শুরু

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের শুরু

অক্টোবর ২, ২০২৬
রোগাক্রান্ত গরুর মাংস নিয়ে যাবার সময় দুই কসাই আটক ; ৬ মাসের কারাদণ্ড

রোগাক্রান্ত গরুর মাংস নিয়ে যাবার সময় দুই কসাই আটক ; ৬ মাসের কারাদণ্ড

অক্টোবর ২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.