ঝিনাইদহে দাফন করা ভাইয়ের মরদেহ নিজের দেশে ফিরিয়ে নিতে এসে এক চরম আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘ অপেক্ষার মুখে পড়েছেন এক আফগান নাগরিক। টানা ৫০ দিন ধরে বাংলাদেশে অবস্থান করেও তিনি এখনও ভাইয়ের লাশ উত্তোলন ও দেশে নিয়ে যাওয়ার অনুমতি পাননি।
পরিবার সূত্রে জানা গেছে, আফগানিস্তানের ওই নাগরিকের ভাই বাংলাদেশে অবস্থানকালে মারা যান এবং পরবর্তীতে তাকে ঝিনাইদহের একটি স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে নিহতের স্বজনেরা নিজ জন্মভূমিতে ধর্মীয় ও পারিবারিকভাবে দাফন সম্পন্ন করার উদ্দেশ্যে মরদেহ দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন।
মরদেহ ফেরত নেওয়ার প্রক্রিয়ায় আইনি ও প্রশাসনিক অনুমোদন সংক্রান্ত নানা জটিলতায় দিনের পর দিন সময় গড়াচ্ছে। আফগান ওই ভাই প্রতিদিনই বিভিন্ন দপ্তর ও কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু ৫০ দিন পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত সমাধান মেলেনি। এমন দীর্ঘ প্রতীক্ষায় চরম হতাশ ও ব্যাকুল হয়ে পড়েছেন নিহতের স্বজনেরা।



