• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

জিরো অলিম্পিয়াড’: বৈশ্বিক চিন্তায় তরুণদের নতুন প্ল্যাটফর্ম

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মার্চ ১৭, ২০২৬
in বাংলাদেশ, শিক্ষা
0

বাংলাদেশের শিক্ষার্থীরা সাধারণত পাঠ্যবইকেন্দ্রিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকে। বৈশ্বিক নীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মানবিক সংকট বা টেকসই উন্নয়ন নিয়ে সরাসরি জানার সুযোগ খুব কমই তৈরি হয়। এই বাস্তবতা থেকে তরুণদের সামনে নতুন একটি প্ল্যাটফর্ম হিসেবে এসেছে জিরো অলিম্পিয়াড। যার লক্ষ্য শিক্ষার্থীদের বৈশ্বিক ইস্যু সম্পর্কে সচেতন করা এবং নেতৃত্বের দক্ষতা গড়ে তোলা।

এই প্রতিযোগিতার ধারণা মূলত জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) থেকে নেওয়া। ২০১৫ সালে ঘোষিত এই ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্ত বিশ্ব গড়া, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নির্ধারণ করে।

জিরো অলিম্পিয়াডের বিশেষত্ব হলো এসডিজিগুলোর প্রতিটিকে “শূন্য” ধারণার মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করা। যেমন: শূন্য দারিদ্র্য, শূন্য ক্ষুধা কিংবা শূন্য বৈষম্য। অর্থাৎ বিশ্ব থেকে এসব সমস্যাকে শূন্যে নামিয়ে আনার চিন্তাকেই এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করা হয়েছে।

স্কুলের পঞ্চম শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারে। প্রতিযোগিতাটি সাধারণত কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে অনলাইন বহুনির্বাচনী পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রাথমিকভাবে বাছাই করা হয়। এরপর নির্বাচিত প্রতিযোগীদের নির্দিষ্ট এসডিজি-ভিত্তিক বিষয়ে ভিডিও উপস্থাপনা তৈরি করতে হয়। সবশেষে নির্বাচিত অংশগ্রহণকারীদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে, যেখানে তারা তাদের ধারণা ও সমাধান উপস্থাপন করে।

আয়োজকদের মতে, জিরো অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের বৈশ্বিক চিন্তায় উদ্বুদ্ধ করার একটি উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা টেকসই উন্নয়ন, সামাজিক সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে ভাবার সুযোগ পায়।

“শূন্যে নামাই সমস্যা, নায়ক হয়ে উঠি আমরা” (Reducing to Zero, Rising as Hero)— এই স্লোগানকে সামনে রেখে জিরো অলিম্পিয়াড নতুন প্রজন্মকে শুধু প্রতিযোগিতার নয়, বরং দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে।

ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.