• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

চলতি বছরই আসছে ‘সুড়ঙ্গ-২’ সিক্যুয়েল

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১২, ২০২৬
in বিনোদন
0
চলতি বছরই আসছে ‘সুড়ঙ্গ-২’ সিক্যুয়েল

বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য এলো এক বড় সুখবর। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার নির্মিত হতে যাচ্ছে এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি চলচ্চিত্রটি সমালোচকদেরও ব্যাপক প্রশংসা অর্জন করে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮টি বিভাগে সম্মাননা লাভ করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় পরিচালক রায়হান রাফি এবং অভিনেতা আফরান নিশোর সফল জুটি আবারও নতুন এক চমক নিয়ে ফিরছেন বড় পর্দায়। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লি. প্রযোজিত এই চলচ্চিত্রটি মুক্তি পাবে ডিসেম্বর ২০২৬-এ।

২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো প্রথমবারের মতো রুপালি পর্দায় অভিষেক করেন। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে ‘মাসুদ’ চরিত্রে নিশোর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। একই সঙ্গে সিনেমাটি দেশ-বিদেশে দর্শকদের মাঝে বিপুল সাড়া ফেলে এবং বক্স অফিসে ব্যবসায়িক সফলতা অর্জন করে। সেই সফলতার ধারাবাহিকতায় এবার আসছে ‘সুড়ঙ্গ-২’। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম চলচ্চিত্রের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন অধ্যায়ের সূচনা হবে। আরও বড় ক্যানভাস, উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের নির্মাণ এবং নতুন সব চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবে এই সিক্যুয়েল।

এ প্রসঙ্গে এসভিএফ এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা ও এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সনি বলেন, “সুড়ঙ্গ-এর সাফল্য দেখিয়েছে যে স্থানীয় শিকড়ে দাঁড়িয়েও বিশ্বজনীন আবেদন তৈরি করা সম্ভব। ‘সুড়ঙ্গ ২’-এর মাধ্যমে আমরা শুধু একটি সফল ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে চাই না, বরং এমন একটি গল্প বলতে চাই যা বর্তমান দর্শকদের প্রত্যাশা এবং বাংলা সিনেমার ভবিষ্যৎকে প্রতিফলিত করে।” এ প্রসঙ্গে ‘সুড়ঙ্গ’-এর সংলাপের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রায়হান রাফি বলেন, “সুড়ঙ্গ আমার চলচ্চিত্রযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোর একটি। এই চলচ্চিত্রকে দর্শক যেভাবে হৃদয়ে জায়গা দিয়েছেন, তা শুধু ভালোবাসা নয়, আমাদের প্রতি এক গভীর দায়িত্বও তৈরি করেছে। ‘সুড়ঙ্গ ২’–এ আমরা এমন একটি গল্পের দরজা খুলতে যাচ্ছি, যা শুধু আগের কাহিনির ধারাবাহিকতা নয়; বরং আমার চলচ্চিত্রের নিজস্ব ইউনিভার্সকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করবে। মানুষের ভেতরের অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই—সবকিছুকে এবার আমরা আরও বৃহৎ পরিসরে দেখার চেষ্টা করেছি।” তিনি আরো বলেন, “দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ ‘সুড়ঙ্গ-২’কে শুধু একটি সিক্যুয়েল হিসেবে নয়, একটি নতুন সিনেম্যাটিক যাত্রা হিসেবে দেখুন। কারণ এবার আমরা শুধু একটি গল্প বলছি না, আমরা তৈরি করছি আরও বড়, আরও গভীর এবং আরও স্মরণীয় এক জার্নি।”

এ প্রসঙ্গে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, “সুড়ঙ্গ-এর সাফল্য আমাদের দেখিয়েছে যে, বাংলাদেশের দর্শক এখন বিশ্বমানের কনটেন্ট দেখতে চায়। সেই লক্ষ্য নিয়েই আমরা ‘সুড়ঙ্গ-২’ নির্মাণ করছি। গল্প, নির্মাণ ও প্রযোজনার প্রতিটি ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করছি। দর্শকদের জন্য এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।” প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা আফরান নিশো এ প্রসঙ্গে বলেন, “আমার প্রথম সিনেমা ছিল ‘সুড়ঙ্গ’, তাই এটি সবসময় আমার জন্যে বিশেষ কিছু! মাসুদ চরিত্রটি আমার চলচ্চিত্রের জার্নিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র। দর্শকরা যেভাবে এই চরিত্রকে ভালোবেসেছেন, তা আমার জন্য বিশেষ পাওয়া। ‘সুড়ঙ্গ-২’ নিয়ে এতটুকু বলতে চাই, নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু চমক দর্শকদের জন্য অপেক্ষা করছে।”

বর্তমানে চলচ্চিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই সিনেমার অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিং সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ডিসেম্বর ২০২৬-এ মুক্তির লক্ষ্যে নির্মিতব্য ‘সুড়ঙ্গ-২’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতেই আরও বড় পরিসরে, আরও বিস্ময়কর এক সিনেম্যাটিক যাত্রা নিয়ে ফিরছে নিশো-রাফি জুটি।

Tags: AfranNishoBangladeshiCinemadwnnSurongo2SurongoSequel
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.