• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

ক্যাশলেসের পথে বাংলাদেশ, সাইবার ঝুঁকি এড়াতে প্রস্তুতি কতটা?

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১, ২০২৬
in প্রযুক্তি
0
ক্যাশলেসের পথে বাংলাদেশ, সাইবার ঝুঁকি এড়াতে প্রস্তুতি কতটা?

প্রথাগত কাগজভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা থেকে সরে এসে দেশের আর্থিক খাত পুরোপুরি প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের পর বাংলাদেশে শুরু হয়েছে ভৌত শাখাহীন, সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ডিজিটাল ব্যাংক’-এর যাত্রা। তথ্যপ্রযুক্তির এই আধুনিকায়নের ফলে গ্রাহকসেবা সহজ হয়েছে এবং ব্যাংকগুলোর পরিচালন ব্যয় কমছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনের সঙ্গে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের প্রযুক্তিগত সচেতনতা বাড়ানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এক সময় ব্যাংকিং মানেই ছিল চেকবই হাতে নিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা, ফরম পূরণ, স্বাক্ষর যাচাই এবং কাগজের ফাইলের স্তূপ। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় এখন ব্যাংকিং সেবা পৌঁছে গেছে গ্রাহকের হাতের মুঠোয়। গ্রাহক আকৃষ্ট করতে বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়মিত নতুন ডিজিটাল সেবা চালু করছে। আঙুলের ছাপ ও ই-কেওয়াইসি প্রযুক্তিতে মিনিটেই ঘরে বসে ব্যাংক হিসাব খোলা যাচ্ছে। নগদ টাকার ব্যবহার কমাতে বড় শোরুম থেকে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছেও পৌঁছে গেছে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা। মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট অ্যাপের সীমা ছাড়িয়ে দেশের আর্থিক খাত এখন ডিজিটাল ব্যাংকের যুগে। জরুরি প্রয়োজনে জামানত বা কাগজপত্র ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দ্রুত পাওয়া যাচ্ছে ‘ডিজিটাল ঋণ’ বা ই-লোন।

গ্রাহকদের মতে, সঠিকভাবে এসব সেবা ব্যবহার করলে খরচ কমে। ব্যাংকের অ্যাপ ব্যবহারে অনেক ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হয় না। প্রযুক্তি ব্যবহারে অনাগ্রহ বা অজ্ঞতাই এখন সবচেয়ে বড় সমস্যা। তবে প্রযুক্তির সুবিধার পাশাপাশি বাড়ছে সাইবার জালিয়াতি, ফিশিং লিংক এবং ওটিপি চুরির মতো অপরাধ। বিশেষজ্ঞদের মতে, ব্যাংকগুলোর আইটি অবকাঠামো ও ফায়ারওয়ালকে আন্তর্জাতিক মানে উন্নীত না করা গেলে গ্রাহকদের আমানত বড় ঝুঁকির মুখে পড়তে পারে। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, সাইবার নিরাপত্তার বিষয়গুলো এখনই গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। ডিজিটাল প্রতারণা ও সাইবার ঝুঁকি নিয়ন্ত্রণ করা না গেলে ডিজিটাল ব্যাংকিংয়ের পূর্ণ সুবিধা কাজে লাগানো সম্ভব হবে না। অনেক ব্যবহারকারী নিজেদের অ্যাপ ও অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন নন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ফায়ারওয়াল ব্যবস্থাও এখনও যথেষ্ট শক্তিশালী নয়। তাই ক্যাশলেস ও স্মার্ট অর্থনীতি গঠনে ডিজিটাল ব্যাংকিং আগামী দিনের অন্যতম চালিকাশক্তি হলেও এই রূপান্তরের পুরো সুফল পেতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতা বাড়ানো এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।

Tags: BanglaQRCashlessBangladeshCyberSecurityDigitalBankingdwnn
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.