• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশের আলিফ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১৭, ২০২৫
in খেলাধুলা
0

 

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন আলো ছড়াচ্ছেন ১৯ বছর বয়সী আব্দুর রহমান আলিফ। মঙ্গলবার (১৭ জুন) পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের সেমিফাইনালে চায়নিজ তাইপের চেন পিন-আনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে জায়গা করে নিয়েছেন প্রতিযোগিতার বহুল আকাঙ্ক্ষিত ফাইনালে।

শুক্রবার (২০ জুন) ফাইনালে আলিফের প্রতিপক্ষ জাপানের গাকুতো মিয়াটা। এ লড়াইটি শুধুমাত্র সোনার জন্যই নয়, বরং বাংলাদেশের ক্রীড়াইতিহাসে আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করার সুযোগ।

আলিফের এ দুর্দান্ত যাত্রার শুরু হয়েছিল এলিমিনেশন রাউন্ডে ‘বাই’ পেয়ে। এরপর একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে তিনি পৌঁছে যান সেমিফাইনালে। প্রথমে চীনের আলিনকে ৬-২ ব্যবধানে হারান। এরপর মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিকের বিপক্ষে ৬-৪ জয়, পরে চায়নিজ তাইপের লি কাই-ইয়েনকে ৭-৩ পয়েন্টে হারিয়ে নিশ্চিত করেন সেমিফাইনাল।

সেমিফাইনালে চেন পিন-আনের বিপক্ষে ম্যাচটি ছিল একেবারে টানটান উত্তেজনায় ভরা। প্রথম সেট ২৬-২৫ পয়েন্টে জিতে নেন আলিফ। তবে পরের দুটি সেট ২৭-২৮, ২৭-২৮ ব্যবধানে হেরে যান তিনি। চতুর্থ সেটে ২৯-২৫ পয়েন্টে জিতে সমতায় ফেরেন এবং শেষ সেটে ২৮-২৭ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে পৌঁছে যান ফাইনালের মঞ্চে।

বাংলাদেশের হয়ে এর আগে এশিয়া কাপে একমাত্র স্বর্ণ পদক এনে দিয়েছেন রোমান সানা, ২০১৯ সালে লেগ-৩–এ। এবার সেই ইতিহাসে নিজের নাম লেখানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আলিফ।

এই তরুণের এই অর্জন শুধু একটি ফাইনাল নয়, এটি বাংলাদেশ ক্রীড়াঙ্গনের জন্য এক নতুন সম্ভাবনার বার্তা। স্বর্ণপদক জয় করলে আলিফ হবেন দেশের দ্বিতীয় ব্যক্তি যিনি এশিয়া কাপে একক ইভেন্টে সোনা এনে দেবেন বাংলাদেশকে।

বাংলাদেশ আজ তাকিয়ে আছে সেই মাহেন্দ্রক্ষণে—যেখানে তরুণ আলিফের হাতে উঠতে পারে আরও একটি সোনালি স্বপ্নের পদক।

 

ShareTweetSend

সর্বশেষ

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারে লিফ্ট ছিঁড়ে শিশুসহ আহত ৩

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ডব্লিউইউএসটির ফল ২০২৬ অরিয়েন্টেশন

ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বড় পদক্ষেপ: ৫ লাখ র‍্যাপিড টেস্ট কিট পাচ্ছে বাংলাদেশ

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

অক্টোবর ৩, ২০২৬
মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারে লিফ্ট ছিঁড়ে শিশুসহ আহত ৩

মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারে লিফ্ট ছিঁড়ে শিশুসহ আহত ৩

অক্টোবর ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.