নেটফ্লিক্সের জনপ্রিয় ও বিশ্বনন্দিত সাইন্স-ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ভক্তদের জন্য আসছে নতুন চমক। মূল সিরিজের সফল সমাপ্তির পর নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে একটি নতুন লাইভ-অ্যাকশন প্রিক্যুয়েল সিরিজ, যার নাম ‘আদার ওয়ার্ল্ডস: এ স্ট্রেঞ্জার থিংস অ্যাডভেঞ্চার’ (Other Worlds: A Stranger Things Adventure)। বহুল প্রতীক্ষিত এই স্পিন-অফ সিরিজটি ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে
সিরিজটির মূল প্রেক্ষাপট সাজানো হয়েছে মূল সিরিজের বেশ কয়েক দশক আগে, ১৯৫০-এর দশকে। সম্প্রতি প্রকাশিত একটি রহস্যময় টিজারে ১৯৫৫ সালের ১৯ এপ্রিল নেভাডার ‘মেরিয়ন’ শহরের কথা তুলে ধরা হয়, যার ট্যাগলাইন ছিল—“হকিন্সের আগে, মেরিয়ন ছিল”। মূল সিরিজের চেনা চরিত্রগুলোর পরিবর্তে এতে একদম নতুন একটি কাস্ট, নতুন হিরো-ভিলেন এবং ভিন্ন এক রহস্যময় গল্প ফুটিয়ে তোলা হবে।
সিরিজটি যৌথভাবে তৈরি করছেন মূল স্রষ্টা ডাফার ব্রাদার্স (The Duffer Brothers) এবং কেট ট্রিফ্রি (Kate Trefry), যেখানে কেট ট্রিফ্রি শোনার হিসেবে দায়িত্ব পালন করবেন। মূল সিরিজের ইউনিভার্স এবং সুপারন্যাচারাল মাইথোলজির সংযোগ বজায় রেখেই সম্পূর্ণ নতুন আবহে এই প্রিক্যুয়েলটি নিয়ে দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে।



