দেশের উদ্ভাবক, শিক্ষার্থী এবং ডেভেলপারদের জন্য আয়োজিত হতে যাচ্ছে ‘দি ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’। আগামী ১২ জুন ২০২৬, শুক্রবার ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটি প্রাঙ্গণে এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত
চলা এই আয়োজনের মূল লক্ষ্য হলো স্থানীয় মেধাকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে বাস্তবসম্মত সমাধান তৈরি করা।
এই বিল্ডফেস্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইনোভেশন ট্র্যাক এবং বিশেষ ‘৫এক্স প্রম্পট চ্যালেঞ্জ’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতার পাশাপাশি এখানে থাকছে ‘অপরচুনিটি কানেক্ট’, যেখানে বিনিয়োগকারী, মেন্টর এবং গ্লোবাল এক্সপার্টদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ মিলবে। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রজন্মের এআই বিল্ডাদের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম।
ইভেন্টটিতে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার ৫০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ১০,০০০ টাকা প্রদান করা হবে। এছাড়াও অংশগ্রহণকারীরা সার্টিফিকেট, ট্রফি এবং বৈশ্বিক টেক কমিউনিটিতে নিজেদের প্রজেক্ট প্রদর্শনের সুযোগ পাবেন।



